‘রঙিন ফলে বর্ণিল উৎসব, ফলে ফলে মধু মাস উদ্যাপন’ এই প্রতিপাদ্যে ফল খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। কে এম মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ফরিদপুর বাজারের থানাপাড়া রোডের স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাস থেকে বিভিন্ন ফলের ডালা নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা বাজার, ফরিদপুর, পাবনা, ৫ জুনছবি: হাসান মাহমুদ
১০ / ১৫
সার্কাসের হাতি দিয়ে সড়কে যানবাহন থামিয়ে টাকা তুলছেন মাহুত। কিসমত ফুলতলা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৫ জুনছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৫
‘মেছো ভূত মাছ চায়, না পেয়ে প্লাস্টিক খায়’ লেখার পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটি মেছো ভূত। প্রতীকীভাবে প্লাস্টিক বর্জ্যের ক্ষতির বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ঈশ্বরদী পৌরসভা প্রাঙ্গণে প্লাস্টিক বর্জ্য দিয়ে দৈত্যের ভাস্কর্য তৈরি করা হয়েছে। পরিবেশদূষণ প্রতিরোধে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সহযোগিতায় এমন বেশ কিছু জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন (রোসাটম)। পৌরসভা চত্বর, ঈশ্বরদী, পাবনা, ৫ জুনছবি: হাসান মাহমুদ
১২ / ১৫
‘প্লাস্টিক দূষণের সমাধান’ বিষয়ে দাশুড়িয়া এম এম উচ্চবিদ্যালয়ে শিক্ষামূলক অনুষ্ঠান শেষে দাশুড়িয়া মোড়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় শিক্ষার্থীরা। দাশুড়িয়া, ঈশ্বরদী, পাবনা, ৫ জুনছবি: হাসান মাহমুদ
১৩ / ১৫
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় একটি বহুজাতিক কোম্পানির পক্ষ থেকে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বাস টার্মিনাল এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ৫ জুনছবি: পলাশ বড়ুয়া
১৪ / ১৫
গ্রীষ্মের এই খরতাপ ও অসহনীয় গরমে চলতি পথে চোখ জুড়ায় কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়ার লাল রঙে রঙিন হয়ে উঠেছে গাছটি। আলমপুর এলাকা, সিলেট, ৫ জুনছবি: আনিস মাহমুদ
১৫ / ১৫
সংস্কার করা খালটি রক্ষণাবেক্ষণের অভাবে মশার প্রজননস্থলে পরিণত হচ্ছে। প্লাস্টিক বর্জ্য ও ময়লা-আবর্জনায় ছেয়ে আছে খালের পানি। কাশীপুরের বাংলাবাজার এলাকা, নারায়ণগঞ্জ, ৫ জুনছবি: দিনার মাহমুদ