একঝলক (৩ মার্চ ২০২৬)

১ / ২০
বসন্তের সকালে পাহাড়-গাছপালার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে সূর্য। বাঘাইছড়ি, রাঙামাটি, ৩ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
পাহাড়ি পথের ধারে ফুটে আছে বুনো ফুল। স্থানীয় লোকজন এই ফুলকে তারুম বা টুরিং ফুল নামে ডাকে। বাঘাইছড়ি, রাঙামাটি, ৩ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
বোরো খেতে আগাছা নিড়ানি দিচ্ছেন দুই কৃষক। ডাঙ্গী, চর মাধবদিয়া, ফরিদপুর, ৩ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৪ / ২০
শ্যালো মেশিন দিয়ে বোরো খেতে সেচ দেওয়া হচ্ছে। সেই পানিতে দুরন্তপনায় মেতে উঠেছে শিশু-কিশোরেরা। চর মাধবদিয়া, ফরিদপুর, ৩ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৫ / ২০
শিমুলের ডালে বসে আছে ফিঙে। পানছড়ি, খাগড়াছড়ি, ৩ মার্চ
ছবি: জয়ন্তী দেওয়ান
৬ / ২০
শান্ত দুপুরে পুকুরের পানিতে ছায়া পড়ে আছে গাছের। বারুহাঁস, তাড়াশ, সিরাজগঞ্জ, ৩ মার্চ
ছবি: সাজেদুল আলম
৭ / ২০
ঠোঁটে খড়কুটো নিয়ে বাসা বানানোর ব্যস্ততায় এক চড়ুই। জোড়াগেট, খুলনা, ৩ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২০
সকালে চুরি-ফিতা বিক্রির জন্য বের হয়েছেন তিন ভ্রাম্যমাণ বিক্রেতা। দিঘিরপাড়, দাউদকান্দি, কুমিল্লা, ৩ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
৯ / ২০
চান্দের গাড়িতে করে ফুলঝাড়ু গন্তব্যে নিয়ে যাচ্ছেন পাহাড়ি এক তরুণ ব্যবসায়ী। বরকল, রাঙামাটি, ৩ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২০
রঙিন পিটুনিয়ার ওপর কালো ভ্রমর। হাদিস পার্ক, খুলনা, ৩ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ২০
ঘূর্ণনযন্ত্রের মাধ্যমে চা–বাগানের গাছে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। কুলাউড়া, মৌলভীবাজার, ৩ মার্চ
ছবি: কল্যাণ প্রসূন
১২ / ২০
সাদা আভা ছড়িয়ে ফুটে আছে কার্পাস তুলা। কয়েক দিনের মধ্যেই এগুলো সংগ্রহ করে প্রক্রিয়াজাতের কাজ শুরু হবে। তুলা উন্নয়ন বোর্ড, শ্রীপুর, গাজীপুর, ৩ মার্চ
ছবি: সাদিক মৃধা
১৩ / ২০
সড়কের পাশে ঝোপে ফুটে আছে মাইক ফুল। কুলাউড়া, মৌলভীবাজার, ৩ মার্চ
ছবি: কল্যাণ প্রসূন
১৪ / ২০
ফুটপাতের নার্সারি থেকে ফুলগাছের চারা কিনছেন এক নারী। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে, রংপুর, ৩ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২০
সিলেট থেকে আনা আনারস পাইকারি দরে বিক্রি করছেন ব্যবসায়ী। সিটিপার্ক বাজার, রংপুর, ৩ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
বর্ষায় পানিতে থইথই করা খালটি শুকিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে নৌ পারাপার। বুড়িজুরি গাঙ (রাজনগর), মৌলভীবাজার, ৩ মার্চ
ছবি: আকমল হোসেন নিপু
১৭ / ২০
ঘন কুয়াশায় ফেরি পারাপার বন্ধের পর ভোর থেকে আবার চালু হয়। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট, দৌলতদিয়া, রাজবাড়ী, ৩ মার্চ
ছবি: প্রথম আলো
১৮ / ২০
গাছের ডালে ফুটে আছে শজনে ফুল। দিঘী, মানিকগঞ্জ, ৩ মার্চ
ছবি: আব্দুল মোমিন
১৯ / ২০
হোলি উৎসবে এসে প্রার্থনা করছেন এক তরুণী। শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি, ৩ মার্চ
ছবি: জয়ন্তী দেওয়ান
২০ / ২০
কর্মজীবী মানুষ নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পারাপার হচ্ছেন। কাছারিঘাট, ময়মনসিংহ, ৩ মার্চ
ছবি: মোস্তাফিজুর রহমান