একঝলক (৫ আগস্ট ২০২৬)

১ / ২৩
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাঙামাটি কেন্দ্রীয় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ওই আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিবসহ প্রশাসনের কর্মকর্তারা। জুলাই স্মৃতিস্তম্ভ, রাঙামাটি, ৫ আগস্ট
ছবি: প্রথম আলো
২ / ২৩
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও গ্যালারি হামিদুজ্জামান আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনের পর ঘুরে দেখছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ অতিথিরা। গুলশান, ঢাকা, ৫ আগস্ট
ছবি: প্রথম আলো
৩ / ২৩
সকালের আলোয় মাঠের পাশের গাছের ডালে বসে আছে একটি ফিঙে। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ৫ আগস্ট
ছবি: সাদিক মৃধা
৪ / ২৩
হামে আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্টে ভোগা আড়াই বছর বয়সী নাউং খুমীকে নেবুলাইজ করছেন বাবা। সদর হাসপাতাল, বান্দরবান, ৫ আগস্ট
ছবি: মং হাই সিং মারমা
৫ / ২৩
বৃষ্টিভেজা অলকানন্দা ফুলের মোহনীয় রূপ। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৫ আগস্ট
ছবি: আকমল হোসেন
৬ / ২৩
ছুটির দিনে ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। নতুন রাস্তা, খুলনা, ৫ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২৩
আমন মৌসুমে ধানের চারা তুলছেন কয়েকজন কৃষক। ঠাকুরছড়া, খাগড়াছড়ি, ৫ আগস্ট
ছবি: জয়ন্তী দেওয়ান
৮ / ২৩
দেয়ালের ওপর পাশাপাশি বসে আছে দুটি শালিক। জাদীপাড়া, বান্দরবান, ৫ আগস্ট
ছবি: মং হাই সিং মারমা
৯ / ২৩
এক দিন বাড়তি ছুটি নিয়ে টানা চার দিনের ছুটি মিলিয়ে বাড়ি যাচ্ছেন অনেকে। এতে চাপ বেড়েছে সড়কে। ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক, চন্দ্রা, গাজীপুর, ৫ আগস্ট
ছবি: মাসুদ রানা
১০ / ২৩
জাতীয় ছাত্রশক্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু), ইসলামী ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে, ঢাকা, ৫ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
১১ / ২৩
ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পার হচ্ছে কয়েকজন খুদে শিক্ষার্থী। সাইয়াউক, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ৫ আগস্ট
ছবি: শাহাদৎ হোসেন
১২ / ২৩
জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে শহীদ পরিবারের সদস্যদের প্রবেশে বাধার অভিযোগের পর বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করেন স্বজনেরা। পরে শহীদ রিয়াজুল ইসলামের অসুস্থ মা বিলকিস বেগমকে কোলে করে জাদুঘরের দিকে নিয়ে যান তাঁর বড় ছেলে। জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর গেট, ঢাকা, ৫ আগস্ট
ছবি: সাজিদ হোসেন
১৩ / ২৩
জুমের তাজা ফল ও সবজি বিক্রি করতে রাঙামাটি শহরের সাপ্তাহিক হাটে এসেছেন পাহাড়ি নারী–পুরুষেরা। কে কে রায় সড়ক মোড়, রাঙামাটি, ৫ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২৩
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঝিনাইদহ, ৫ আগস্ট
ছবি: প্রথম আলো
১৫ / ২৩
বৃষ্টির ফোঁটায় সজীব হয়ে ফুটে আছে নয়নতারা ফুল। টেকনিক্যাল পাড়া, রাঙামাটি, ৫ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২৩
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শোভাযাত্রা বের করেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। মেহেরপুর, ৫ আগস্ট
ছবি: আবু সাঈদ
১৭ / ২৩
আগের দিনের সংঘর্ষের পর আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফটক, ঢাকা, ৫ আগস্ট
ছবি: তানভীর আহাম্মেদ
১৮ / ২৩
ভ্যাপসা গরমের মধ্যে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। বৃষ্টিতে ভিজেই পথ চলছেন কয়েকজন। ভিক্টোরিয়া পার্ক এলাকা, ঢাকা, ৫ আগষ্ট
ছবি: তানভীর আহাম্মেদ
১৯ / ২৩
বৃষ্টি থেমেছে। এই ফাঁকে ফুটবল নিয়ে মাঠের পথে কয়েকজন কিশোর। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ আগস্ট
ছবি: সাজেদুল আলম
২০ / ২৩
কাটাখালে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় বইঠার তালে এগিয়ে চলেছে প্রতিযোগী নৌকা। গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি ধরে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কোম্পানীগঞ্জ, সিলেট, ৫ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২১ / ২৩
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা শিল্পকলা একাডেমি, পাবনা, ৫ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
২২ / ২৩
শিশু-কিশোরদের পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা করতে ‘ক্লাইমেট ক্যাম্প’ কর্মসূচির অংশ হিসেবে হরতকিতলা গ্রামের আবুল হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে বৃক্ষ রোপণ করছে শিক্ষার্থীরা। পলাশবাড়ী, নীলফামারী, ৫ আগস্ট
ছবি: মাহমুদুর রহমান আস্তাক
২৩ / ২৩
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা ও পাবনা মেডিকেল কলেজ ছাত্রদল। জেনারেল হাসপাতাল, পাবনা, ৫ আগস্ট
ছবি: হাসান মাহমুদ