বিন্দুলাল চাকমা বাঁশ–বেতের দক্ষ কারিগর। বাহারি রঙের হরেক রকমের ঝুড়ি বোনেন। ঘরের সৌন্দর্য বাড়ানো ছাড়াও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এসব ঝুড়ি। আকার, মান ও সৌন্দর্য ভেদে প্রতিটি ঝুড়ি ২৫০ থেকে ১০০০ টাকায় বিক্রি হয়। কাটাছড়ি, রাঙামটি, ৮ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৬
আজিজুল শেখ ৫০ শতক ঘেরের পাশে শিম চাষ করেছেন। ভালো ফলন হওয়ায় বেশ খুশি আজিজুল। বিক্রির জন্য সকাল সকাল শিম তুলছেন তিনি। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ৮ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
সিলেটে ওএমএস পণ্য কিনতে এসেছেন মানুষজন। নির্ধারিত সময়ের আগে এসে লাইনে দাঁড়িয়েছেন তাঁরা। গাড়ি না আসায় কেউ সড়কের পাশে বসে আছেন, কেউ সময় কাটাচ্ছেন গল্প করে। সুরমাপয়েন্ট, সিলেট, ৮ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
৫ / ১৬
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবরের পর সিলেট বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীর চাপ কম। যাত্রী কম হওয়ায় বাস ছাড়ছে দেরিতে। কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিলেট, ৮ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
৬ / ১৬
গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে পাকা আমড়া। পাখিরাও টকমিষ্টি ফলটি পরখ করে তা আহারে ব্যস্ত। সবচেয়ে বেশি এসেছে ফলাহারী বসন্তবাউরি ও বুলবুলি পাখি। মাটিসড়ক, গোপালপুর, পাবনা, ৭ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
৭ / ১৬
এখন নবান্নের মৌসুমে ধান রাখার জন্য ডোলের চাহিদা বেশি। তাই ধান রাখার ডোল ও ঝাঁকা নিয়ে বিক্রি করতে হাটে যাচ্ছেন এক বিক্রেতা। কাছনাইল, ফরিদপুর, ৭ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
৮ / ১৬
কুষ্টিয়া কুমারখালীতে অবৈধ ইটভাটার ইট ট্রাক্টর দিয়ে ধ্বংস করা হচ্ছে। কেশবপুর, কুষ্টিয়া, ৭ ডিসেম্বরছবি: প্রথম আলো
৯ / ১৬
ঘোড়ার গাড়ি বোঝাই করে গরুর খাবারের জন্য খড় নেওয়া হচ্ছে। ঢাকা-খুলনা মহাসড়কে, গোয়ালন্দ, রাজবাড়ী, ৭ ডিসেম্বরছবি: এম রাশেদুল হক
১০ / ১৬
হাওরাঞ্চলে প্রবাদ আছে, ‘হেমন্তে পাও (পা) আর বর্ষায় নাও (নৌকা)’। হাওরের পানি শুকিয়ে গেছে। তাই নৌকার এখন আর প্রয়োজন নেই। নদীর পাড়ে সারি ধরে বেঁধে রাখা হয়েছে নৌকা। হাকালুকি হাওরসংলগ্ন কালনীগড় এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ৭ ডিসেম্বরছবি: কল্যাণ প্রসূন
১১ / ১৬
রংপুরে ধান কাটা প্রায় শেষের দিকে। শেষ মুহূর্তে ধানের আঁটি বাঁধতে ব্যস্ত সময় পার করছেন কৃষিশ্রমিকেরা। জাফরপুর, মিঠাপুকুর, রংপুর, ৭ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১২ / ১৬
পেশাগত দায়িত্ব পালনকালে নয়াপল্টনে সাংবাদিকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ। জাতীয় প্রেসক্লাবের সামনে। ৮ ডিসেম্বরছবি: তানভীর আহাম্মেদ
১৩ / ১৬
সচিবালয়ের প্রবেশ পথে নিরাপত্তা তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সচিবালয়, ঢাকা, ৮ ডিসেম্বরছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ১৬
বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর পুলিশ অবস্থান নেয়। নয়াপল্টন, ঢাকা, ৮ ডিসেম্বরছবি: শুভ্র কান্তি দাশ
১৫ / ১৬
ঢাকার গাবতলী মহাসড়কে পুলিশের নিরাপত্তা তল্লাশি। গাবতলী, ঢাকা, ৮ ডিসেম্বরছবি: খালেদ সরকার
১৬ / ১৬
সিএমএম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভের সময় পুলিশ একজনকে আটক করতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়। সিএমএম কোর্ট, ঢাকা, ৮ ডিসেম্বরছবি: দীপু মালাকার