সড়কের পাশে ফোটা ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। বারবাড়িয়া, গফরগাঁও, ময়মনসিংহ, ১৪ জানুয়ারিছবি: মোস্তাফিজুর রহমান
২ / ২৮
কালাবদর নদে পড়ন্ত বিকেলে মাছ ধরছে এক জেলে পরিবার। লাহারহাট, টুঙ্গিবাড়িয়া, বরিশাল, ১৪ জানুয়ারিছবি: সাইয়ান
৩ / ২৮
পেঁপের ফলনে গাছ হেলে পড়ার উপক্রম হয়েছে। তাই গাছ রক্ষায় বাঁশের খুঁটি গেড়ে বেঁধে দিচ্ছেন চাষি। নতুন পাড়া, রাঙামাটি, ১৪ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২৮
নদীর তীরে বেঁধে রাখা হয়েছে বেদে পরিবারের বেশ কয়েকটি নৌকা। লাহারহাট, বরিশাল, ১৪ জানুয়ারিছবি: সাইয়ান
৫ / ২৮
ধানখেতের মাঝখানে বীজতলা। সেখান থেকে চারা উত্তোলন করছেন পাহাড়ি কিষানি। লুম্বিনী, রাঙামাটি, ১৪ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৮
সারা দিন পদ্মার চরে গরু ও বাছুর চরানো শেষে গোধূলিবেলায় বাড়ি ফিরছেন রাখাল। পদ্মার চর, পাবনা, ১৪ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৭ / ২৮
মেলায় কাঠের আসবাব নিয়ে আসা হয়েছে বিক্রির জন্য। শাহ মোস্তফা সড়ক, মৌলভীবাজার, ১৪ জানুয়ারিছবি: আকমল হোসেন
৮ / ২৮
মধু সংগ্রহে শর্ষের খেতের পাশে বসানো সারি সারি বাক্স। প্রতাপদহ মাঠ মৌ–খামার, নওগাঁ, ১৪ জানুয়ারিছবি: প্রথম আলো
৯ / ২৮
খেত থেকে আলু তোলা হয়ে গেছে। এখন কৃষকেরা সেই জমিতে বেগুনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। অর্জনপুর, শিবগঞ্জ, বগুড়া, ১৪ জানুয়ারিছবি: সোয়েল রানা
১০ / ২৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। প্যারিস রোড, রাজশাহী, ১৪ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম
১১ / ২৮
খেত থেকে ফুলকপি সংগ্রহ করে ট্রাকে তোলা হচ্ছে। এই ফুলকপি বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাবেন ব্যবসায়ীরা। বাঘমারা, শিবগঞ্জ, বগুড়া, ১৪ জানুয়ারিছবি: সোয়েল রানা
১২ / ২৮
জেলা পর্যায়ের ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার একটি মুহূর্ত। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী, ১৪ জানুয়ারিছবি: শহীদুল ইসলাম
১৩ / ২৮
বোরো ধান চাষ করতে জমি প্রস্তুত করছেন কৃষক। শ্রীফলতলা, রূপসা, খুলনা, ১৪ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২৮
নালা থেকে তোলা ময়লা স্তূপ করে সড়কের পাশে রাখা হয়েছে। এতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বারুতখানা, সিলেট, ১৪ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১৫ / ২৮
ট্রাক্টর দিয়ে ফসলি জমি চাষ করা হচ্ছে। জমির ওপরে একঝাঁক বক উড়ে বেড়াচ্ছে। নন্দনপুর, রূপসা, খুলনা, ১৪ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২৮
নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ শোভাযাত্রা করেছেন শিক্ষক–শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৪ জানুয়ারিছবি: প্রথম আলো
১৭ / ২৮
পুকুরের একাংশে বালু ভরাটের কাজ করছেন শ্রমিকেরা। লক্ষ্মণদিঘির পাড়, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ জানুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ২৮
সাঙ্গু নদের উজান থেকে বাঁশের ভেলা নিয়ে আসছেন দুই ব্যক্তি। ট্রাফিক মোড়, বান্দরবান, ১৪ ডিসেম্বরছবি: মং হাই সিং মারমা
১৯ / ২৮
জমি থেকে লালশাক তুলছেন কৃষক। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ১৪ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
২০ / ২৮
পশ্চিম আকাশে হলদে আভা ছড়িয়ে বিদায় নিচ্ছে দিনের সূর্য। পাখিরাও ব্যস্ত নীড়ে ফিরতে। কোমরপুর, পাবনা, ১৪ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
২১ / ২৮
শীতের সকালে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে দুই শিক্ষার্থী। খটখটিয়া, রংপুর, ১৪ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
২২ / ২৮
পাহাড়ি জমির ভুট্টা বিক্রির জন্য পসরা সাজিয়ে বসেছেন পাহাড়ি নারীরা। মারমা বাজার, বান্দরবান, ১৪ ডিসেম্বরছবি: মং হাই সিং মারমা
২৩ / ২৮
সিলেট নগরের ব্যস্ততম সড়কের মধ্যে গর্ত সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে সেখানে ইট-লাঠি দিয়ে রেখেছেন স্থানীয় লোকজন। মেন্দিবাগ, সিলেট, ১৪ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
২৪ / ২৮
বিদ্যালয়ের আঙিনায় লাগানো সূর্যমুখী ফুল ফুটতে শুরু করেছে। নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা, ১৪ ডিসেম্বরছবি: আবদুর রহমান
২৫ / ২৮
পথের ধারে ফুটে থাকা ফুলে ডানা মেলে বসে আছে রঙিন প্রজাপতি। লালমাটিয়া, দক্ষিণ সুরমা, সিলেট, ১৪ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
২৬ / ২৮
ট্রাকে তুষের বস্তা নিয়ে যাওয়া হচ্ছে। এসব তুষ জ্বালানি হিসেবে বিভিন্ন কারখানায় ব্যবহার করা হয়। জলকরকান্দি, দক্ষিণ সুরমা, সিলেট, ১৪ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
২৭ / ২৮
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ অধ্যাদেশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েন অসুস্থ এই ব্যক্তি। টেকনিক্যাল মোড়, ঢাকা, ১৪ জানুয়ারিছবি: তানভীর আহাম্মেদ
২৮ / ২৮
সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েন রাজধানীবাসী। সায়েন্স ল্যাব মোড়, ঢাকা, ১৪ জানুয়ারিছবি: সাজিদ হোসেন