গরুকে খাওয়ানোর জন্য ঘাস কেটে কুমিল্লার লালমাই পাহাড় থেকে বাড়ি ফিরছেন খালেক মিয়া । জামমুড়া, কুমিল্লা, ৯ জুলাইছবি: এম সাদেক
১০ / ১৭
জাল তৈরি করছেন এক ব্যক্তি। পীরগাছা হাট এলাকা, বগুড়া সদর, ৯ জুলাইছবি: সোয়েল রানা
১১ / ১৭
নৌকাটি বিক্রি করতে বাজারে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। এই নৌকা ১২ হাজার টাকায় বিক্রি করবেন তিনি। ইলিয়টগঞ্জ, দাউদকান্দি, কুমিল্লা, ৮ জুলাইছবি: এম সাদেক
১২ / ১৭
পোলট্রি মুরগির পানির পাত্র খুচরা দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন ভ্যানচালক। গল্লামারী, খুলনা শহর, ৯ জুলাইছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৭
তিস্তা নদীর পানি কমে জেগে উঠেছে চর। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ৯ জুলাইছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৭
বাক্সে পানির মধ্যে জীবিত মাছ। এসব মাছ বাঁচিয়ে রাখতে সিলিন্ডার দিয়ে অক্সিজেন সাপ্লাই দেওয়া হচ্ছে সেখানে। দাশুড়িয়া, পাবনা-কুষ্টিয়া মহাসড়ক, পাবনা, ৯ জুলাইছবি: হাসান মাহমুদ
১৫ / ১৭
সিলেটে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছিল। আজ থেকে বোর্ডটিতে শুরু হয়েছে পরীক্ষা। পরীক্ষা শেষে নৌকায় করে বাড়ি ফিরছে কয়েকজন পরীক্ষার্থী; কিন্তু এই বিভাগের অনেক জায়গায় রাস্তাঘাট এখনো বন্যার পানিতে ডুবে আছে। অনেকের বাড়িঘর থেকেও পানি নামেনি। ডাকবাংলো সড়ক, জুড়ী, মৌলভীবাজার, ৯ জুলাইছবি. কল্যাণ প্রসূন
১৬ / ১৭
পদ্মায় পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। খেতের পাট তলিয়ে যাচ্ছে। তাই খেতের অপরিপক্ব পাট কেটে নিচ্ছেন কৃষকেরা। বাঘের টিলা, চর মাধবদিয়া, ফরিদপুর ৯ জুলাইছবি: আলীমুজ্জামান
১৭ / ১৭
জেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজিত বৃক্ষমেলায় স্টল ঘুরে বিভিন্ন গাছ দেখছেন দর্শনার্থীরা। ২৪ জুলাই পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা। টাউন হল প্রাঙ্গণ, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৯ জুলাইছবি: দিনার মাহমুদ।