দুই দিনের গরমে তরমুজের চাহিদা বেড়েছে, বরিশাল থেকে ট্রাকে তরমুজ এনেছেন ফল ব্যবসায়ী। সিটি বাজার, রংপুর, ৪ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনায় বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৪ এপ্রিলছবি: প্রথম আলো
১১ / ২০
যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বিশ্বরোড, দাউদকান্দি, কুমিল্লা, ৪ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
১২ / ২০
চলছে বৈশাখী মেলার শখের হাঁড়ি তৈরির প্রস্তুতি। পবা, রাজশাহী, ৪ এপ্রিলছবি: শহীদুল ইসলাম
১৩ / ২০
আগে ধান একবার সেদ্ধ করলেই ভানার সময় দানা ভেঙে যেত। তাই এখন কিষানিরা প্রথমে আধা সেদ্ধ করে রেখে দিচ্ছেন; পরে আবার পুরো সেদ্ধ করে নেওয়া হবে। বিলপাবলা, ডুমুরিয়া, খুলনা, ৪ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২০
চৈত্রের খরতাপে পেঁয়াজখেতে কাজের পর বিশ্রামে শ্রমিকেরা। বাগসারা, পবা, রাজশাহী, ৪ এপ্রিলছবি: শহীদুল ইসলাম
১৫ / ২০
টমেটোর ফলন শেষের দিকে। খেত থেকে এই টমেটো আনা হয়েছে বাজারে। বিলপাবলা, ডুমুরিয়া, খুলনা, ৪ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১৬ / ২০
‘জ্ঞানের আলোয় আলোকিত হোক এই শহর’ স্লোগানে জাসাস পাবনা জেলা শাখা ব্যবস্থাপনায় পাবনায় আট দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর, পাবনা, ৩ এপ্রিলছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
ফসলের মাঠ থেকে একটি ঝিঁঝি পোকা ধরেছে চড়ুই পাখিটি। টেপিরবাড়ী, শ্রীপুর, গাজীপুর, ৪ এপ্রিলছবি: সাদিক মৃধা
কর্মস্থলে যাওয়ার আগে মোটরসাইকেলে তেল নিতে ভোর থেকে অপেক্ষায় চালকেরা। এই লাইন ফিলিং স্টেশনের আধা কিলোমিটার দূরেও বিস্তৃত হয়েছে। ধাপ, রংপুর, ৪ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
বউমেলায় কেনাকাটা করতে নারীদের উপচে পড়া ভিড়। বারুহাঁস বাজার, তাড়াশ, সিরাজগঞ্জ, ৪ এপ্রিলছবি: সাজেদুল আলম