সবুজ আর গোলাপি রঙের মিশেলে ধীরে ধীরে বেড়ে উঠছে জামরুল। দশগেট, বটিয়াঘাটা, খুলনা, ২৯ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
৩ / ১১
শিমুলগাছের কলা ফেটে উড়ে যাচ্ছে তুলা। সেখানে গাছের ডালে বসেছে এক শামুকখোল পাখি। জামুন্না, শাজাহানপুর, বগুড়া, ২৯ এপ্রিলছবি: সোয়েল রানা
৪ / ১১
সিলেটে আজ বুধবারও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে শহরে নেমেছে স্থবিরতা। পলিথিন মাথায় দিয়ে পথ চলছে এক শিশু। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৯ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৫ / ১১
বিপণিবিতান কিংবা দোকানে জনপ্রিয় হয়ে উঠছে জাল দিয়ে তৈরি ব্যাগ। বাজারে এসব ব্যাগ “নেট ব্যাগ” নামে পরিচিতি। পাইকারি দোকানে আনা হয়েছে জাল, তা কেটে তৈরি করা হবে ব্যাগ। জিন্দাবাজার, সিলেট, ২৯ এপ্রিলছবি: আনিস মাহমুদ
৬ / ১১
রংপুরে বিশ্ববিদ্যালয় চত্বরে ফুটেছে লাল সোনাইল। নজর কাড়ছে প্রকৃতিপ্রেমীদের। স্বাধীনতা স্মারক এলাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ২৯ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৭ / ১১
গ্রাম থেকে রাঙামাটি শহরে বিদ্যালয়ের উদ্দেশে বৃষ্টিতে মেঠো পথে পাহাড়ি শিক্ষার্থীরা। সাধনাপুর, রাঙামাটি, ২৯ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১১
বৃষ্টির মধ্যে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৯ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
৯ / ১১
ভারী বৃষ্টি ও উজানের ঢলে হাকালুকি হাওরে বোরো ধানের বেশ কিছু জমি তলিয়ে গেছে। সেখান থেকে ধান কেটে আনতে সাতসকালে বৃষ্টিতে ভিজে ছুটছেন কৃষিশ্রমিকেরা। জুড়ী, মৌলভীবাজার, ২৯ এপ্রিলছবি: কল্যাণ প্রসূন
১০ / ১১
ভোর থেকেই মেঘলা আকাশ, সকালেই নামে বৃষ্টি। তার মধ্যে ছাতা মাথায় পথে কর্মজীবী মানুষ। বাস্তুহারা কলোনি, খুলনা, ২৯ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১১ / ১১
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে রংপুরে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শোভাযাত্রা। জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর, ২৯ এপ্রিলছবি: মঈনুল ইসলাম