গাছের গুঁড়িতে ঠোকর দিচ্ছে একটি কাঠঠোকরা। দৌলতপুর, খুলনা, ২৫ জুলাইছবি: সাদ্দাম হোসেন
৩ / ২১
বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসী প্রতিরোধ করে তাঁদের ভারতে ফিরিয়ে দেন। খিয়ারমামুদপুর সীমান্ত, দিনাজপুর, ২৫ জুলাইছবি: নূরে আলম সিদ্দিকী
৪ / ২১
আমন চাষের জন্য জমি প্রস্তুতের কাজ চলছে। দিঘি, মানিকগঞ্জ, ২৫ জুলাইছবি: আবদুল মোমিন
৫ / ২১
বাঙ্গালী নদীর পাড় ধরে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। ছাগলধরা, সারিয়াকান্দি, বগুড়া, ২৫ জুলাইছবি: সোয়েল রানা
বেলুন উড়িয়ে উদ্বোধন করা হলো ‘দ্য ন্যাশনাল ম্যাথমেটিকস কার্নিভ্যাল ২০২৬’। ডুয়েট, গাজীপুর, ২৫ জুলাইছবি: সাদিক মৃধা
৮ / ২১
গৃহস্থালিসামগ্রী বিক্রি করতে ঘুরছেন এই ফেরিওয়ালা। নিয়ামত, রংপুর, ২৫ জুলাইছবি: মঈনুল ইসলাম
৯ / ২১
ডিঙিনৌকায় বাগানের ফসল নিয়ে রাঙামাটি শহরের পথে গ্রামীণ মানুষ। রিজার্ভ বাজার এলাকা, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২৫ জুলাইছবি: সুপ্রিয় চাকমা
১০ / ২১
বিক্রির অপেক্ষায় রাখা সারি সারি কলা। দৌলতপুর, খুলনা, ২৫ জুলাইছবি: সাদ্দাম হোসেন
১১ / ২১
ভ্রাম্যমাণ বইমেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ব্যস্ত শিশুরা। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সামনে, রংপুর, ২৫ জুলাইছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
সকাল থেকেই সিলেটে ছিল রোদের দাপট। প্রচণ্ড গরম উপেক্ষা করে শিশুকে নিয়েই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন এক নারী। কিনব্রিজ এলাকা, সিলেট, ২৫ জুলাইছবি: আনিস মাহমুদ
১৩ / ২১
জীবিকার তাগিদে প্রখর রোদের মধ্যেই রিকশা নিয়ে বেরিয়েছেন এক চালক। রোদ থেকে বাঁচতে মাথাল ব্যবহারের পরও গরমে নাকাল তিনি। বন্দরবাজার, সিলেট, ২৫ জুলাইছবি: আনিস মাহমুদ
১৪ / ২১
নৌকায় জাল নিয়ে মাছ ধরতে হাওরে যাচ্ছেন এক জেলে। মিঠামইন হাওর, কিশোরগঞ্জ, ২৪ জুলাইছবি: তাফসিলুল আজিজ
১৫ / ২১
ত্বীন ফল ধরেছে কুমিল্লা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণের একটি গাছে। ফলটি দেশীয় ডুমুর ফলেরই একটি প্রজাতি। কুমিল্লা, ২৫ জুলাইছবি: আবদুর রহমান
১৬ / ২১
হিজলগাছের ডালে বসে আছে ফিঙে পাখি। দিল্লির আখড়া এলাকা, মিঠামইন, কিশোরগঞ্জ, ২৪ জুলাইছবি: তাফসিলুল আজিজ
১৭ / ২১
প্রথম আলোর উদ্যোগে এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফুটবল বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, বারুতখানা, সিলেট, ২৫ জুলাইছবি: আনিস মাহমুদ
১৮ / ২১
প্রথম আলোর উদ্যোগে এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা পুরস্কার হাতে। প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, খুলনা, ২৫ জুলাইছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২১
বৃষ্টিতে জমা পানিতে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। নতুন বসতি, মানিকগঞ্জ, ২৫ জুলাইছবি: আব্দুল মোমিন
২০ / ২১
স্থানীয়ভাবে সংগ্রহ করা গাব গুছিয়ে রাখছেন এক ব্যাপারী। পরে এসব গাব ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে। চর আইচা, চরকাউয়া, বরিশাল, ২৫ জুলাইছবি: সাইয়ান
২১ / ২১
রাজধানীতে তীব্র গ্যাস–সংকটের কারণে বাসিন্দাদের অনেককে বিকল্প চুলায় রান্না করতে হচ্ছে। পশ্চিম ইব্রাহিমপুর, কাফরুল, মিরপুর, ঢাকা, ২৫ জুলাইছবি: তানভীর আহাম্মেদ