একঝলক (৩১ জুলাই ২০২৬)

১ / ১৫
বর্ষার বৃষ্টিও রাজধানীর ধুলা সরাতে পারেনি। সড়কে যানবাহন চললেই উড়ছে ধুলা। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও চালকেরা। শ্যামপুর, ঢাকা, ৩১ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১৫
গ্যাস-সংকট চলছেই। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি এখনো। ফুরাচ্ছে না চালকদের অপেক্ষা। যাত্রাবাড়ী, ঢাকা, ৩১ জুলাই
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১৫
সড়কের পাশে ফেলে রাখা একটি নৌকায় জমে আছে বৃষ্টির পানি। এমন স্থির পানি মশার লার্ভা জন্মানোর উপযোগী, যা ডেঙ্গুর ঝুঁকি বাড়িয়ে তোলে। পোস্তগোলা, ঢাকা, ৩১ জুলাই
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১৫
গ্রামীণ পথ ধরে গরু-মহিষ চরাতে মাঠের দিকে নিয়ে যাচ্ছেন রাখালেরা। জোড়গাছা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৩১ জুলাই
ছবি: সোয়েল রানা
৫ / ১৫
পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত কৃষক। পাশেই পাটকাঠি সরিয়ে নিচ্ছেন এক নারী। কুতুবপুর, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ৩১ জুলাই
ছবি: সোয়েল রানা
৬ / ১৫
মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে নিশ্চিন্তে ঘাস খাচ্ছে একটি গরু। উড়ন্ত পোকা শিকারের সুবিধায় তার পিঠকে অস্থায়ী আসন হিসেবে বেছে নিয়েছে একটি ফিঙে। জলমা, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৩১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৫
জমি চাষের সময় ভেসে ওঠা মাছ ধরতে তপ্ত রোদ উপেক্ষা করে ভিড় করেছে নানা বয়সী নারী ও শিশুরা। জগদীশপুর, রংপুর, ৩১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৫
শোলমারী নদীতে সূক্ষ্ম জাল ফেলে হরিণা চিংড়ির রেণু আহরণ করছেন দুজন। ঘেরে চাষের জন্য সংগ্রহ করা এসব রেণু মৌসুম ও চাহিদা অনুযায়ী হাজার হিসাবে বিক্রি হয়। ছয়ঘড়িয়া, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ৩১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৫
গরু ও মহিষ একসঙ্গে জুড়ে জমিতে হালচাষ করছেন এক কৃষক। হরিদেবপুর, রংপুর, ৩১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৫
বরজ থেকে পান তুলে বিক্রির জন্য চলছে বাছাই। রতিরামপুর, রংপুর, ৩১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৫
বর্ষা মৌসুমে আটঘর-কুড়িয়ানার খালে ঘুরতে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটকেরা। পর্যটকদের অপেক্ষায় খালের পাড়ে সারিবদ্ধভাবে ট্রলার নিয়ে বসে আছেন চালকেরা। আটঘর, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ৩১ জুলাই
ছবি: সাইয়ান
১২ / ১৫
গোলাপি, সাদা ও হলুদ আভায় ফুটে থাকা রেইন লিলি ফুল ছড়াচ্ছে শোভা। রাঙামাটি রাজবনবিহার, রাঙামাটি, ৩১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৫
নিজের তৈরি সুতা, কাপড়, বাঁশ ও বেতের হাতপাখা বিক্রির জন্য সড়কের পাশে পসরা সাজিয়ে বসেছেন এক পাহাড়ি বৃদ্ধা। ঘন ঘন লোডশেডিং ও গরমে হাতপাখার চাহিদা বেড়েছে। কে কে রায় সড়ক, রাঙামাটি, ৩১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৫
এক শতক জমিতে ৮৫ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের টিনের এই বসতঘর তোলা হয়েছে। অল্প জায়গায় নির্মিত ঘর দেখতে আসছেন অনেকে। এটি এলাকায় ‘ভাইরাল বসতঘর’ নামে পেয়েছে পরিচিতি। স্বল্পপেন্নাই, দাউদকান্দি উপজেলা, কুমিল্লা, ৩১ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ১৫
বৃষ্টিভেজা মণিকুন্তলা ফুলে ধরা দিয়েছে প্রকৃতির সৌন্দর্য। প্রবীণাঙ্গন, মৌলভীবাজার, ৩১ জুলাই
ছবি: আকমল হোসেন নিপু