একঝলক (১৯ আগস্ট ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ আয়োজিত ‘মেঘ বাদলের গান’ অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশনা। আলী আহাম্মদ চুনকানগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণ, নারায়ণগঞ্জ, ১৮ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
২ / ১০
সাপ্তাহিক ছুটির দিনের রোদঝলমলে বিকেলে খেলায় মেতেছে শিশু–কিশোররা। শেখ রাসেলনগর পার্ক, দেওভোগ, নারায়ণগঞ্জ, ১৮ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
৩ / ১০
ঘোড়া দিয়ে কৃষিকাজ করছেন কৃষক। বগুড়াতলা গ্রামের বিল, অভয়নগর, যশোর, ১৮ আগস্ট
ছবি: মাসুদ আলম
৪ / ১০
রাঙামাটি-বান্দরবান সড়কের চন্দ্রঘোনা ফেরিঘাট জোয়ারের পানিতে ডুবে গেছে। ভোগান্তিতে যাত্রীরা। রাঙামাটি, ১৮ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১০
পথের ধারে বিক্রি হচ্ছে বাহারি কাপড়ের ফুল। চাঁদনীবাজার এলাকা, বগুড়া, ১৮ আগস্ট
ছবি: সোয়েল রানা
৬ / ১০
বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার চাঁই, পলো ও বেতের ঝুড়ি বাজারে নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। আমিরাবাদ বার আউলিয়া এলাকা, লোহাগাড়া, চট্টগ্রাম, ১৮ আগস্ট
ছবি: কাইছার হামিদ
৭ / ১০
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট ইলিশে সরগরম হয়ে উঠেছে। সাগর থেকে বড় আকারের ১০টি ফিশিং ট্রলারে নৌপথে আসা ইলিশ নামানো হচ্ছে। চাঁদপুর, ১৮ আগস্ট
ছবি: আলম পলাশ
৮ / ১০
রোদের মধ্যে ঝাঁপি মাথায় দিয়ে লালশাকের জমিতে নিড়ানি দিচ্ছেন কৃষক ওসমান গণি। জানকী ধাপেরহাট এলাকা, সদর উপজেলা, রংপুর, ১৮ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১০
এক চাকার গাড়ি নিয়ে খেলায় মেতেছে দুই শিশু। শুলুয়া, ডুমুরিয়া, খুলনা, ১৮ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ১০
জলাশয়ে মাছ ধরছেন দুজন। ছবিটি রংপুর সদর উপজেলার ফতেপুর এলাকা থেকে তোলা। ১৮ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম