একঝলক (৩১ ডিসেম্বর ২০২৪)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
মেঘনার জলরাশি। পশ্চিম আকাশে পাটে নামছে রক্তিম সূর্য—বছরের শেষ সূর্যাস্ত। বিদায় নেওয়ার আগে পানিতে ছড়িয়েছে রঙিন আভা। মেঘনা নদী, চাঁদপুরের মোহনা, ৩১ ডিসেম্বর
ছবি: মো. সোয়েব মেজবাহউদ্দিন
২ / ২২
শর্ষে ফুলে ভরে গেছে খেত। খেতের মধ্যের আইল ধরে হেঁটে কাজে যাচ্ছেন এক নারী। বাওশা, চাটমোহর, পাবনা, ৩১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৩ / ২২
অস্তাচলের রাঙা সূর্য জানান দিচ্ছে দিনের সমাপ্তি। একই সঙ্গে বিদায় নিচ্ছে ২০২৪ সাল। নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে শুরু হবে নতুন বছর। পদ্মাঘাট, পাবনা, ৩১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৪ / ২২
নানা ধরনের তৈজসপত্র সাইকেলে নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন এক ব্যক্তি। দপদপিয়া সেতু, বরিশাল, ৩১ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৫ / ২২
পাহাড়ে হানিকুইন জাতের আনারসের ফলন আশানুরূপ হয়েছে। সুস্বাদু এ আনারসের চাহিদা রয়েছে সারা দেশে। শহর থেকে আসা পাইকারেরা ভিড় করেছেন আনারস কিনতে। সমতা ঘাট, রাঙামাটি, ৩১ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২২
পদ্মা নদীতে নৌকা নিয়ে মাছ ধরছেন কয়েকজন মৎস্যজীবী। শিলাইদহ ঘাট, কুষ্টিয়া, ৩১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ২২
পাহাড় থেকে কমলা নিয়ে নৌকায় করে রাঙামাটি শহরে এসেছেন বাগানিরা। এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা কিনে নিয়ে যান। সমতা ঘাট, রাঙামাটি, ৩১ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২২
ঘন কুয়াশার মধ্যে আলুখেতে কাজ করছেন একদল কৃষিশ্রমিক। আকচা, ঠাকুরগাঁও, ৩১ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৯ / ২২
বেতের তৈরি সোফা রং–পালিশ করার আগে ঘষে নিচ্ছেন এক শ্রমিক। রং করার পর প্রতিটি বেতের সোফা বিক্রি করা হবে সাত হাজার টাকায়। বয়রা কলেজ মোড়, খুলনা, ৩১ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২২
ঠান্ডায় জবুথবু হয়ে বসে আছেন এক বৃদ্ধ। চিল্লিপাড়া, সোনাতলা, বগুড়া, ৩১ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১১ / ২২
খেজুরের রস খেতে এসেছে পাখি। বুড়িচং, কুমিল্লা, ৩১ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১২ / ২২
‘তারুণ্যের উৎসব ২০২৫’ শিরোনামে বর্ণাঢ্য র‍্যালি। জেলা প্রশাসক কার্যালয় ফটক, বান্দরবান, ৩১ ডিসেম্বর
ছবি: মংহাইসিং মারমা
১৩ / ২২
বাঁশের তৈরি মই বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। প্রতিটি মই ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হবে। বুড়িচং, কুমিল্লা, ৩১ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১৪ / ২২
কুয়াশার মধ্যে ঝুঁকিপূর্ণভাবে যাওয়ার চেষ্টা একটি যানবাহনের। রংপুর-দিনাজপুর মহাসড়ক, হাজীরহাট, রংপুর, ৩১ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২২
সাঙ্গু নদের পানি কমে গেছে। এতে নদের মাঝে চর জেগেছে। ফলে প্রায়ই নৌযান চলাচলে বাধার সম্মুখীন হতে হচ্ছে। গুলশান, বান্দরবান, ৩১ ডিসেম্বর
ছবি: মংহাইসিং মারমা
১৬ / ২২
ঠান্ডা থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন দুই ব্যক্তি। হাসনাবাজার, রংপুর, ৩১ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৭ / ২২
বাড়ির পাশে নিজের করা শীতকালীন সবজির বাগানে পাইপের সাহায্যে সেচ দিচ্ছেন কৃষক আকবর মোল্লা। বিষ্ণুপুর, ফরিদপুর, ৩১ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২২
মেঘনা নদীতে খাঁচায় চাষ করা মাছের পরিচর্যা করছেন এক ব্যক্তি। সৈয়দখারকান্দি, দাউদকান্দি, কুমিল্লা, ৩১ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান
১৯ / ২২
বাড়ির উঠানে বাঁশ দিয়ে মাছের ঝাঁকা তৈরি করছেন কারিগর রমেশ চন্দ্র দাস। প্রতিটি ঝাঁকা পাইকারিতে ৬০ টাকা দরে বিক্রি করা হবে । চণ্ডীপুর, ফরিদপুর, ৩১ ডিসেম্বর
ছবি: আলীমুজ্জামান
২০ / ২২
নতুন বই বিতরণের জন্য স্কুলে নেওয়া হচ্ছে। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল, ঢাকা, ৩১ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
২১ / ২২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত মানুষের একাংশ। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ৩১ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
২২ / ২২
নতুন বছরের সরকারি ছুটির তালিকা সংবলিত বর্ষপঞ্জিকা বিক্রির জন্য ঘুরছেন এই বিক্রেতা। ট্রাফিক মোড়, পাবনা, ৩১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ