একঝলক (৮ জুলাই ২০২৬)

১ / ২০
বৃষ্টিস্নাত সাদা জবা ফুল সৌন্দর্য ছড়াচ্ছে। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৮ জুলাই
ছবি: সাজেদুল আলম
২ / ২০
দীঘিনালা-সাজেক সড়কের কবাখালি এলাকার সড়কের কিছুটা অংশ পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় এক মোটরসাইকেল আরোহী নৌকায় করে মোটরসাইকেল নিয়ে পার হচ্ছেন। দীঘিনালা, খাগড়াছড়ি, ৮ জুলাই
ছবি: জয়ন্তী দেওয়ান
৩ / ২০
চার দিন ধরে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেকে। দক্ষিণপাড়া, রাঙামাটি, ৮ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলজট। বাঁশবাড়ি কলোনি, ময়মনসিংহ, ৮ জুলাই
ছবি: প্রথম আলো
৫ / ২০
বৃষ্টিভেজা কদমগাছ। শিবগঞ্জ, সিলেট, ৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
৬ / ২০
মিরপুর-১২ নম্বর এলাকায় সড়ক উন্নয়নকাজের জন্য খোঁড়া হয়েছে রাস্তার একাংশ। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বসানো হবে বড় আকারের কংক্রিটের পাইপ। নির্মাণকাজ চলায় সড়কের এক পাশ দিয়ে সীমিত পরিসরে যানবাহন চলাচল করছে। ফলে ব্যস্ত এই সড়কে সৃষ্টি হয়েছে ধীরগতির যান চলাচল ও ভোগান্তি। মিরপুর, ঢাকা, ৮ জুলাই
ছবি: খালেদ সরকার
৭ / ২০
রংপুরে ভোর থেকে বৈরী আবহাওয়া। বৃষ্টির পাশাপাশি কখনো চারপাশ কালো মেঘে অন্ধকার হয়ে আসছে। এমন পরিস্থিতিতে মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে চলছেন এক চালক। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ৮ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২০
স্বাস্থ্য অধিদপ্তরের আজকের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত রোগীর সংখ্যা ১০৬। আর উপসর্গে আক্রান্তের সংখ্যা ৭৯৬। বাংলাদেশ শিশু হাসপাতাল, ঢাকা, ৮ জুলাই
ছবি: মীর হোসেন
৯ / ২০
বর্ষায় নৌকার চাহিদা বাড়ে। নৌকা কিনে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। ডিক্রিরচর, ফরিদপুর, ৮ জুলাই
ছবি: আলীমুজ্জামান
১০ / ২০
বান্দরবানে টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বান্দরবান-রোয়াংছড়ি সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। বান্দরবান, ৮ জুলাই
ছবি: মং হাই সিং মারমা
১১ / ২০
ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট। কুট্টাপাড়া খেলার মাঠ এলাকা, ব্রাহ্মণবাড়িয়া, ৮ জুলাই
ছবি: বদর উদ্দিন
১২ / ২০
চাঁদাবাজি থেকে মুক্ত করে আনা হয়েছিল হাতি রাজু বাহাদুরকে। কিন্তু অন্য হাতির আক্রমণে আহত হয়ে এখন সে সংকটাপন্ন, চলছে চিকিৎসা। সাফারি পার্ক, গাজীপুর, ৯ জুলাই
ছবি: সাদিক মৃধা
১৩ / ২০
ভুট্টাগাছে ফুল এসেছে। চান্দরা, মানিকগঞ্জ, ৭ জুলাই
ছবি: আবদুল মোমিন
১৪ / ২০
দীর্ঘদিন ধরে বর্জ্য পরিষ্কার না করায় পাবনা শহরের বিভিন্ন স্থান ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের বাইরে ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট ভাগাড়গুলো স্তূপে পরিপূর্ণ হয়ে গেছে। ফকিরপুর, পাবনা, ৮ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২০
মরা গাছে বসে আছে কয়েকটি শালিক। রাবারবাগান, রাঙামাটি, ৮ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২০
পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল। বন্যার পানির মধ্যে প্রিয় পোষা বিড়ালটিকে কোলে নিয়ে নিরাপদ আশ্রয়ের পথে শিশু। আর্মি পাড়া, বান্দরবান, ৮ জুলাই
ছবি: মং হাই সিং মারমা
১৭ / ২০
চালতার ফুল থেকে ফল এসেছে। রাজবন বিহার প্রাঙ্গণ, রাঙামাটি, ৮ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২০
সিলেটে কয় দিন ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। বুধবার সকালে সিলেটে আবারও বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিভেজা নগরে ছাতা মাথায় পথ চলেছেন নগরবাসী। কিনব্রিজ এলাকা, সিলেট, ৮ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
জলাশয়ে ফুটে আছে লাল শাপলা ফুল। কাজীপাড়া, বগুড়া, ৮ জুলাই
ছবি: সোয়েল রানা
২০ / ২০
টানা বৃষ্টিতে বান্দরবানের বড়ুয়া টেক এলাকায় পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বসতবাড়ি। পাহাড়ের মাটি ধসে পড়ে ঘরের একাংশ ধ্বংস হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়নি। বড়ুয়া টেক, বান্দরবান, ৮ জুলাই
ছবি: মং হাই সিং মারমা