বাগানে শোভা ছড়াচ্ছে বেগুনি পিটুনিয়া ফুল। সিটি করপোরেশন, ময়মনসিংহ, ১ ফেব্রুয়ারিছবি: মোস্তাফিজুর রহমান
২ / ১৯
রোদঝলমলে আকাশের নিচে ফুটে আছে সূর্যমুখী ফুল। ঢুলিপাড়া, কুমিল্লা, ১ ফেব্রুয়ারিছবি: আবদুর রহমান
৩ / ১৯
শীতের সকালে মহাসড়ক দিয়ে সাইকেলে মালামাল নিয়ে গ্রামে বিক্রি করতে যাচ্ছেন ফেরিওয়ালা। হাজীরহাট, রংপুর, ১ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
৪ / ১৯
চাতালে ধান শুকানোর ফাঁকে নকশিকাঁথা সেলাইয়ে মগ্ন এক নারী। ফুলতলা, শেরপুর, বগুড়া, ১ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
৫ / ১৯
বাড়ির আঙিনায় ফরাবিন শিমখেতে আগাছা পরিষ্কার করছেন পাহাড়ি এক কিষানি। শূকরছড়ি, রাঙামাটি, ১ ফ্রেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৯
শুষ্ক মৌসুমে নদীতে নৌকা চলাচল কমে যায়। এ সময় চলে নৌকা মেরামতের কাজ। মেন্দিবাগ, সিলেট, ১ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৭ / ১৯
শীতের সকালে ঘাঘট নদে মাছ ধরতে নেমেছেন জেলে। বিন্যাটারী, রংপুর, ১ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
৮ / ১৯
সুরমা নদীর বিভিন্ন এলাকায় চর জেগেছে। চরে গবাদিপশু ঘাস খাচ্ছে। পাশে খেলাধুলায় মেতেছে কিশোর–তরুণেরা। কুশিঘাট, সিলেট, ১ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
৯ / ১৯
ঝাঁক বেঁধে পাখিরা বিদ্যুতের তারে বসে আছে। সাপছড়ি যৌথ খামারপাড়া, রাঙামাটি, ১ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৯
পাতিহাঁসকে দলবেঁধে সড়ক পার করিয়ে খামারে ফিরছেন এক ব্যক্তি। করিমগঞ্জ-নিকলী সড়ক, ভাটি নানশ্রী, কিশোরগঞ্জ, ১ ফেব্রুয়ারিছবি: তাফসিলুল আজিজ
১১ / ১৯
নয়ানীর বৃন্দাবন মেলার মণ্ডপে পূজা চলছে। কয়রা, খুলনা, ১ ফেব্রুয়ারিছবি: ইমতিয়াজ উদ্দীন
১২ / ১৯
বর্ষায় হাকালুকি হাওরপারের লোকজনের চলাচলের ভরসা নৌকা। আলকাতরা লাগিয়ে ইঞ্জিনচালিত নৌকা প্রস্তুত রাখছেন এক ব্যক্তি। পূর্ব বেলাগাঁও, জুড়ী, মৌলভীবাজার, ১ ফেব্রুয়ারিছবি: কল্যাণ প্রসূন
১৩ / ১৯
বিদ্যুতের তারে বসেছে দুই ফিঙে। শিরোমণি, খুলনা, ১ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৯
বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে প্রতীকী বইমেলায় ক্রেতা ও দর্শনার্থীরা। বাংলা একাডেমি প্রাঙ্গণ, ঢাকা, ১ ফেব্রুয়ারিছবি: মীর হোসেন
১৫ / ১৯
খুলনায় ২ ফেব্রুয়ারি হবে বিএনপির নির্বাচনী জনসভা। উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাই জনসভার মাঠ, মঞ্চ প্রস্তুতসহ অন্যান্য প্রস্তুতি চলছে। প্রভাতি স্কুলের মাঠ, খালিশপুর, খুলনা, ১ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
১৬ / ১৯
সবজির আড়ত থেকে পাইকারি দরে ফুলকপি কিনে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে খুচরা বাজারে। চালিবন্দর, সিলেট, ১ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ
১৭ / ১৯
চাতালে ধান শুকাচ্ছেন নারী-পুরুষেরা। প্রতি মণ ধান শুকিয়ে তাঁরা মজুরি পান ২৪ টাকা। ফুলতলা, শেরপুর, বগুড়া, ১ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
১৮ / ১৯
আকাশে লাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে সূর্য। সড়কে কর্মব্যস্ত দিন শেষে বাড়ি ফেরার তাড়া। ষোলমাইল, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১ ফেব্রুয়ারিছবি: সাজেদুল আলম
১৯ / ১৯
লোকালয়ের মেঠো পথে শিয়াল। কুটিরপাড়, রংপুর, ১ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম