গবাদিপশুর জন্য ঘাস কেটে ধানখেতের আলপথে বাড়ি ফিরছেন কৃষক। বালাচড়া, রংপুর, ৩০ মার্চছবি: মঈনুল ইসলাম
২ / ২০
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতিতে বাড়ছে প্রজাপতির আনাগোনা। ঝোপঝাড়ের ভাঁট ফুলে ডানা মেলে উড়ছে রঙিন প্রজাপতিটি। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ৩০ মার্চছবি: সাদ্দাম হোসেন
৩ / ২০
তরমুজখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন একজন কৃষক। উপকূলীয় এই অঞ্চলের মাঠজুড়ে তরমুজের ফলন ভালো হওয়ায় চাষিদের চোখেমুখে এখন সোনালি স্বপ্নের হাতছানি। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ৩০ মার্চছবি: সাদ্দাম হোসেন
৪ / ২০
ওএমএস পণ্য (চাল ও আটা) বিক্রির দোকান খুলবে সকাল ১০টায়। প্রায় পাঁচ ঘণ্টা আগে থেকে লাইন দিয়ে বসে আছেন ক্রেতারা। সাবগ্রাম, বগুড়া, ৩০ মার্চছবি: সোয়েল রানা
৫ / ২০
বসন্তের কচি সবুজ পাতায় ছেয়ে গেছে মেহগনিবাগান, বৃষ্টিতে শীতল আবহাওয়ায় বেড়েছে স্নিগ্ধতা। প্রকৃতির নান্দনিক এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই বাগানে ঘুরছেন। শ্যামপুর, রংপুর, ৩০ মার্চছবি: মঈনুল ইসলাম
৬ / ২০
শহরতলির পিচঢালা পথে ধরে ভোরের আলো ফুটতেই হাল চাষের জন্য গরু নিয়ে বের হয়েছেন কৃষক শাহজাহান আলী। সাবগ্রাম, বগুড়া, ৩০ মার্চছবি: সোয়েল রানা
৭ / ২০
ভুট্টা ও বিভিন্ন শাকসবজির খেত থেকে মিষ্টিকুমড়ার ফুল তুলছেন পাহাড়ি এক নারী। বোদিপুর, রাঙামাটি, ৩০ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২০
মরা গাছের উঁচু ডালে নীরবে বসে আছে চিল। খাবার চোখে পড়লেই পাখা মেলে দেবে উড়াল। খালপাড়, দক্ষিণ সুরমা, সিলেট, ৩০ মার্চছবি: আনিস মাহমুদ
৯ / ২০
সুরমা নদীতে পানি বাড়ছে, নতুন পানিতে ভাসছে ময়লা-আবর্জনা। ঘাটে বেঁধে রাখা হয়েছে নৌকা। টুকেরবাজার, সিলেট, ৩০ মার্চছবি: আনিস মাহমুদ
১০ / ২০
গাছের শুকনা ডালে ঝিম ধরে বসে আছে ফড়িং। জয়রা, মানিকগঞ্জ, ৩০ মার্চছবি: আব্দুল মোমিন
১১ / ২০
সিলেটের বিভিন্ন এলাকায় এখন বাণিজ্যিকভাবে কচু চাষ করা হয়। এসব কচু বিক্রি হয় বিভিন্ন বাজারে। গোলাপগঞ্জ উপজেলা থেকে সিলেট শহরে কচু বিক্রির জন্য এনেছেন এক ব্যবসায়ী। সোবহানীঘাট, সিলেট, ৩০ মার্চছবি: আনিস মাহমুদ
১২ / ২০
জ্বালানি তেলের জন্য জারকিন নিয়ে নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। কল্যাণপুর, রাঙামাটি, ৩০ মার্চছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ২০
বোরো ধানের মাঠজুড়ে এখন সবুজের হাতছানি, কিন্তু ইঁদুরের উপদ্রবে দিশাহারা কৃষক মিঠু মন্ডল। দুই বিঘা পাঁচ কাঠা জমির ধান রক্ষায় সনাতন ধর্মীয় বিশ্বাস থেকে খেতের মধ্যে রোপণ করেছেন কলাগাছ। লোকবিশ্বাস অনুযায়ী, সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট রাখলে তাঁর বাহন ইঁদুর আর ফসলের ক্ষতি করবে না। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ৩০ মার্চছবি: সাদ্দাম হোসেন
১৪ / ২০
তেলের জন্য মধ্যরাত থেকে এভাবেই অপেক্ষায় মোটরসাইকেলের চালকেরা। নতুন বাজার, রাজবাড়ী, ৩০ মার্চছবি: এম রাশেদুল হক
১৫ / ২০
বিশাল মাঠের নির্দিষ্ট জায়গায় ঘাস দেওয়া হয়েছে। সেখানে ছানাকে নিয়ে ঘাস খেতে এসেছে গয়াল। গাজীপুর সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর, ৩০ মার্চছবি: সাদিক মৃধা
১৬ / ২০
স্কুল ফিডিং কর্মসূচি আওতায় প্রতিটি বিদ্যালয়ে শিশুদের সপ্তাহে ৫ দিন দেওয়া হচ্ছে বনরুটি, ডিম ও কলা। ডিম-রুটি-কলা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম খাবাসপুর, ফরিদপুর, ৩০ মার্চছবি: আলীমুজ্জামান
১৭ / ২০
রংপুরে কয়েক দিন থেকে বৃষ্টি হচ্ছে। জমিতে পানি জমেছে। তাই বোরো ধান রোপণের জন্য সেই জমি চাষ করছেন কৃষক। বৈকুণ্ঠপুর, রংপুর, ৩০ মার্চছবি: মঈনুল ইসলাম
১৮ / ২০
মাঠে শ্যালো মেশিন দিয়ে সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন কৃষক তোজাম্মেল হোসেন, পাশে বসে মাঠের কাজকর্ম দেখছে সঙ্গে আসা নাতি। কদিমপাড়া, বগুড়া, ৩০ মার্চছবি : সোয়েল রানা
১৯ / ২০
সিলেটে হনুমান পূজা ও মহোৎসবকে কেন্দ্র করে প্রথমবার তৈরি হয়েছে ১৩ ফুট উচ্চতার এক বিশালাকার হনুমান প্রতিমা। নগরের দাড়িয়াপাড়া এলাকার শ্রী শ্রী মদনগোপাল জিউর আখড়া পূজাঙ্গন প্রাঙ্গণে এই প্রতিমা স্থাপন করা হয়েছে। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই উৎসবের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে প্রতিমাশিল্পী দুলাল পালের তৈরি করা এই বিশালাকার মূর্তিটি। দীর্ঘ ২৫ দিনে শিল্পী দুলাল পাল প্রতিমাটি নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। বুধবার এখানে মূল পূজা ও মহোৎসব অনুষ্ঠিত হবে। দাড়িয়াপাড়া, সিলেট, ৩০ মার্চছবি: আনিস মাহমুদ
২০ / ২০
গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে প্রথম আলো ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’–এ অংশগ্রহণকারীরা। বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা, ৩০ মার্চছবি: প্রথম আলো