বসন্তের সকালে সূর্যোদয়। দীঘলি বাঁক, রাঙামাটি, ১১ মার্চছবি: সুপ্রিয় চাকমা
২ / ২৫
বসন্তে ফুটেছে গোলাপি করবী ফুল। র্যাব কার্যালয়, ময়মনসিংহ, ১১ মার্চ ২০২৬ছবি: মোস্তাফিজুর রহমান
৩ / ২৫
উপজেলা বন বিভাগ চত্বরে ফুটেছে ফুল। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১১ মার্চছবি: সাজেদুল আলম
৪ / ২৫
বাড়ির সামনের উঠানে বসে এক নারীর কাছে শিশুরা কোরআন ও সিপারা পড়া শিখছে। গ্রামের বিভিন্ন বাড়ির কয়েকটি শিশু তাঁর কাছে প্রতিদিন আরবি শিক্ষা নেয়। ফুলতলা, বাবুগঞ্জ, বরিশাল, ১১ মার্চ ২০২৬ছবি: সাইয়ান
৫ / ২৫
ঝরা পাতা কুড়িয়ে বস্তায় ভরে সাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। শিরোমনি, খুলনা, ১১ মার্চছবি: সাদ্দাম হোসেন
৬ / ২৫
বীজতলা থেকে ইরি ধানের চারা তুলে জমিতে লাগানোর জন্য নিয়ে যাচ্ছেন এক কৃষক। বাবুগঞ্জ, বরিশাল, ১১ মার্চ ২০২৬ছবি: সাইয়ান
৭ / ২৫
বন থেকে গাছের শুকনা ডাল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন পাহাড়ি নারী। কাট্টোলতলী, রাঙামাটি, ১১ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৮ / ২৫
পলাশ ফুলের মৌসুম প্রায় শেষের দিকে। ফুলের মধু নিতে এসেছে কাঠশালিক। কর্ণপুর, শ্রীপুর, গাজীপুর। ১১ মার্চ ২০২৬ছবি: সাদিক মৃধা
৯ / ২৫
পেঁয়াজ ফুলে মৌমাছি এসেছে। চন্দ্রশেখরদী, দাউদকান্দি, কুমিল্লা, ১১ মার্চছবি: আবদুর রহমান ঢালী
১০ / ২৫
ঘড়ি, শিশুদের বাহারি চশমা ও খেলনার পসরা নিয়ে সকাল সকাল দোকান খুলে বসেছেন এক ব্যক্তি। ঈদের কেনাকাটায় এগুলোরও চাহিদা থাকে। ডাকবাংলো, খুলনা, ১১ মার্চ ২০২৬ছবি: সাদ্দাম হোসেন
মেঘাচ্ছন্ন আকাশ। বৃষ্টির আশঙ্কায় ভাটায় কাঁচা ইট পলিথিন দিয়ে ঢেকে রাখছেন শ্রমিকেরা। ডাংগি, ফরিদপুর, ১১ মার্চ ২০২৬ছবি: আলীমুজ্জামান
২১ / ২৫
সকাল সকাল আড়ত থেকে পেয়ারা কিনে এনে খুচরা বিক্রি করতে ভ্যানে সাজিয়ে রাখছেন বিক্রেতা। গোয়ালচামট, ফরিদপুর, ১১ মার্চ ২০২৬ছবি: আলীমুজ্জামান
২২ / ২৫
ঈদের বেতন ও বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশাল সিটি করপোরেশনের শ্রমিকেরা। তাই গতকাল থেকে নগরের বর্জ্য সরিয়ে নেননি পরিচ্ছন্নতাকর্মীরা। এতে নগরের বিভিন্ন সড়কে বর্জ্য জমে পরিবেশ দূষিত হচ্ছে। সাহেবের গোরস্তান সড়ক, বরিশাল, ১১ মার্চ ২০২৬ছবি: সাইয়ান
২৩ / ২৫
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে ঈদগাহ মাঠ নির্মাণের কথা বলে গাছ কাটছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেন্দ্রীয় মসজিদ এলাকা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ১১ মার্চ ২০২৬ছবি: মঈনুল ইসলাম
২৪ / ২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় মহাসড়কের সংস্কারকাজের জন্য যানবাহনের ধীরগতির কারণে যানজট ও ভোগান্তি। আমতলী, কুমিল্লা, ১১ মার্চ ২০২৬ছবি: আবদুর রহমান
২৫ / ২৫
পাইকারি আড়তে ট্রাকে করে আনা হয়েছে আনারস। ট্রাক থেকে আনারস নামাচ্ছেন শ্রমিকেরা। কদমতলি, সিলেট, ১১ মার্চ ২০২৬ছবি: আনিস মাহমুদ