একঝলক (১৫ নভেম্বর ২০২৫)

১ / ২০
পথের ধারে ফুটে থাকা লজ্জাবতী ফুলের ওপর ঘুরে বেড়াচ্ছে মৌমাছি। মালগ্রাম, বগুড়া, ১৫ নভেম্বর
ছবি: সোয়েল রানা
২ / ২০
পাতার ফাঁক দিয়ে মাথা উঁচিয়ে রোদ পোহাচ্ছে গিরগিটি। বটতলী, বান্দরবান, ১৫ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৩ / ২০
সকালের মিষ্টি রোদে বসে আছে  জোড়া কাঠ শালিক। যশোদল, কিশোরগঞ্জ, ১৫ নভেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
৪ / ২০
তালগাছে বাসা বুনছে বাবুই পাখি। নতুন পাড়া, রাঙামাটি, ১৫ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২০
কুয়াশা ঢাকা সকালে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন পাহাড়ি এই চাষি। মধ্যপাড়া, রাঙামাটি, ১৫ নভেম্বর
ছবি:  সুপ্রিয় চাকমা
৬ / ২০
জাল বুনছে মাকড়সা। ডলুপাড়া, বান্দরবান, ১৫ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
৭ / ২০
ঠেলা জাল দিয়ে মাছ শিকারে ব্যস্ত দুজন। বড় হাওর, কিশোরগঞ্জ, ১৫ নভেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
৮ / ২০
নিজের চাষ করা কুমড়ো ফুল বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি। রায়েরমহল, খুলনা, ১৫ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ২০
গত মৌসুমের পুরোনো ধান সেদ্ধ করা হচ্ছে। রায়েরমহল, খুলনা, ১৫ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২০
চাষির কাছ থেকে পান কিনে সাজিয়ে নিচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। বানেশ্বর হাট, পুঠিয়া, রাজশাহী, ১৫ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১১ / ২০
রাজশাহী–ঢাকা মহাসড়কে হাট বসায় যানজটে ভোগান্তিতে পড়েন পথচারীরা। বানেশ্বর হাট, পুঠিয়া, রাজশাহী, ১৫ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১২ / ২০
সবজি চাষের জন্য কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিভাজক প্রস্তুত করছে এক কিশোর। কৃষ্ণপুর , লাকসাম, কুমিল্লা, ১৫ নভেম্বর
ছবি: আবদুর রহমান
১৩ / ২০
বিশ্ব ডায়াবেটিস দিবস উদ্‌যাপন উপলক্ষে ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ স্লোগানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শোভাযাত্রা। মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে, রংপুর, ১৫ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২০
পুকুরের পাড়ে বাঁশের খুঁটিতে বসে শিকারের অপেক্ষায় মেছো ইগল। বারতোপা, শ্রীপুর, গাজীপুর, ১৫ নভেম্বর
ছবি: সাদিক মৃধা
১৫ / ২০
আগামী সোমবার কার্তিক পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কার্তিক প্রতিমা বিক্রির জন্য নিয়ে এসেছেন কারিগরেরা। শ্রী শ্রী হরি ঠাকুরের মন্দির, বরিশাল, ১৫ নভেম্বর
ছবি: সাইয়ান
১৬ / ২০
শনিবারের সাপ্তাহিক হাটে নানা ধরনের গাছ ও শীতকালীন সবজির চারা বিক্রি হচ্ছে। হাটখোলা, বরিশাল, ১৫ নভেম্বর
ছবি: সাইয়ান
১৭ / ২০
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রোগী বেড়ে যাওয়ায় মেঝে ও বারান্দায়ও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ, ১৫ নভেম্বর
ছবি: প্রথম আলো
১৮ / ২০
সাপ্তাহিক হাটে নানা ধরনের বীজ বিক্রি করছেন এক বিক্রেতা। হাটখোলা, বরিশাল, ১৫ নভেম্বর
ছবি: সাইয়ান
১৯ / ২০
জমির মাঝে বাঁশের খুঁটি পুঁতে উঁচু ঘর তৈরি করা হয়েছে। বন্য শূকর ও হাতি থেকে ফসল রক্ষায় কৃষকেরা এই ঘরে রাতে মশাল জ্বালিয়ে পাহারা দেন। লাঠিটিলা-ডোমাবাড়ী সীমান্ত, জুড়ী, মৌলভীবাজার, ১৫ নভেম্বর
ছবি: কল্যাণ প্রসূন
২০ / ২০
সকালের রোদে ছাতা মাথায় দিয়ে নিজের ধানখেত দেখতে এসেছেন তিনি। বিটেশ্বর, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ নভেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী