টিনের চালে বসে আছে শালিকের ঝাঁক। চিংম্রং ঘাট, কাপ্তাই, রাঙামাটি, ২০ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
২ / ২০
বাইরে তপ্ত রোদ। কিন্তু জীবিকার তাগিদে ঘরে বসে থাকার সুযোগ নেই। মাথায় করে কাপড় ফেরির জন্য বেরিয়ে পড়েছেন এই নারী। হাজিরহাট, রংপুর, ২০ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
৩ / ২০
বাগানে ফুটেছে দৃষ্টিনন্দন কাঠগোলাপ। পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া, ফরিদপুর, ২০ এপ্রিলছবি: আলীমুজ্জামান
৪ / ২০
ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেন বগুড়া কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের সড়ক, বগুড়া, ২০ এপ্রিলছবি: সোয়েল রানা
৫ / ২০
মাঠের মাঝে মেশিনে ধান মাড়াই করছেন কৃষকেরা। বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ, ২০ এপ্রিলছবি: প্রথম আলো
৬ / ২০
দেশে অনেকটাই অপ্রচলিত প্যাশন ফলের গাছে ফুল ফুটতে শুরু করেছে। সেই ফুলে উড়ে বেড়াচ্ছে ভ্রমর। শ্রীপুর, গাজীপুর, ২০ এপ্রিলছবি: সাদিক মৃধা
৭ / ২০
খাবারের খোঁজে লোকালয়ে এসেছে এক জোড়া কালোমুখ হনুমান। বলরামপুর, পাবনা, ২০ এপ্রিলছবি: হাসান মাহমুদ
৮ / ২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীর মুক্তি ও রাঙামাটির কাউখালীতে এক শিক্ষার্থীকে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল। মহাজনপাড়া, খাগড়াছড়ি, ২০ এপ্রিলছবি: জয়ন্তী দেওয়ান
৯ / ২০
গ্রামে গ্রামে গিয়ে সনাতন ধর্মের মানুষের নামযজ্ঞ অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করে গানের দলটি। হোগলবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২০ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১০ / ২০
খুলনার গল্লামারী সেতুর কাজ চালুর দাবিতে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’র ব্যানারে খুলনা সড়ক ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক ভবনের সামনে, খুলনা, ২০ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১১ / ২০
তালগাছে উঠে রস সংগ্রহ করছেন একজন। হোগলবুনিয়া, বটিয়াঘাটা, খুলনা, ২০ এপ্রিলছবি: সাদ্দাম হোসেন
১২ / ২০
হারভেস্টিং মেশিনের মাধ্যমে কাটা হচ্ছে ধান। এক একর ধান কাটতে লাগে ১২ হাজার টাকা। গাবতলী, ঢাকা, ২০ এপ্রিলছবি: জাহিদুল করিম
১৩ / ২০
শিকার মুখে নিয়ে উড়ছে সাদা বুক মাছরাঙা পাখিটি। বলরামপুর, পাবনা, ২০ এপ্রিলছবি: হাসান মাহমুদ
১৪ / ২০
গুম ও বিচারবহির্ভূত হত্যায় জড়িত বিভিন্ন বাহিনীর অভিযুক্ত অফিসার এবং ফ্যাসিস্ট আওয়ামী খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ‘মায়ের ডাক’-এর অবস্থান কর্মসূচি। হাইকোর্টের মাজার গেটের সামনে, ঢাকা, ২০ এপ্রিলছবি: দীপু মালাকার
১৫ / ২০
দুর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে হেলমেট ছাড়াই এক মোটরসাইকেলে চারজন গন্তব্যে যাচ্ছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আমিরাবাদ, দাউদকান্দি, কুমিল্লা, ২০ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
১৬ / ২০
ছয় দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের সমাবেশ। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে, ঢাকা, ২০ এপ্রিলছবি: তানভীর আহাম্মেদ
রেললাইনের ওপর যত্রতত্র গড়ে তোলা দোকানপাট এবং বিশৃঙ্খলভাবে রাখা বাস, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের কারণে সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। জুরাইন রেলগেট, ঢাকা, ২০ এপ্রিলছবি: সাজিদ হোসেন
১৯ / ২০
খেতে হাল চাষে ব্যস্ত এক কৃষক। মুরালিপাড়া, কাপ্তাই, রাঙামাটি, ২০ এপ্রিলছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২০
বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠক। এলডি হল, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ২০ এপ্রিলছবি : সাজিদ হোসেন