একঝলক (২৮ ফেব্রুয়ারি ২০২৬)

১ / ১৯
অর্কিড কাঞ্চন ফুল এখন বেশ জনপ্রিয়। লিচুবাগান, রাঙামাটি, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৯
বৈদ্যুতিক তারে বসে শিকারের অপেক্ষায় মাছরাঙা পাখি। বান্দরবান-রাঙামাটি সড়ক, বান্দরবান, ২৮ ফেব্রুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
৩ / ১৯
বসন্তের হাওয়ায় মেতে উঠেছে রুদ্রপলাশ। শহীদ হাদিস পার্ক, খুলনা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৯
সবুজের মধ্যে ফুটে আছে হলুদ রঙের শিয়ালকাঁটা ফুল। জয়নুল আবেদিন উদ্যান, ময়মনসিংহ, ২৮ ফেব্রুয়ারি
ছবি: মোস্তাফিজুর রহমান
৫ / ১৯
গাছের ডালে বসে আছে ফুলঝুরি পাখি। কৃষি গবেষণা, খাগড়াছড়ি, ২৮ ফেব্রুয়ারি
ছবি: জয়ন্তী দেওয়ান
৬ / ১৯
বাড়ির বারান্দায় বসে আঁকিবুঁকি করছে পাহাড়ি এক শিশু। আমতলী পাড়া, বান্দরবান, ২৮ ফেব্রুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
৭ / ১৯
খেতের ফসল তুলে পাহাড়ি পথে বাড়ি যাচ্ছেন তাঁরা। বালুখালী, রাঙামাটি, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৯
রমজান মাসজুড়ে খেজুরের চাহিদা থাকে। ঠেলাগাড়িতে নানা জাতের খেজুর সাজিয়ে বিক্রির জন্য বেরিয়েছেন বিক্রেতা। বন্দরবাজার, সিলেট, ২৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৯
পথের ধারে ফুটে আছে ধুতরা ফুল। তাড়াশ, সিরাজগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সাজেদুল আলম
১০ / ১৯
একবারের বেশি যাতে একজন টিসিবির পণ্য নিতে না পারেন, এ জন্য মার্কার দিয়ে অমোচনীয় দাগ দেওয়া হচ্ছে আঙুলের ডগায়। জিলা স্কুলের সামনে, রংপুর, ২৮ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৯
এসেছে আমের মুকুল। বেগমানপুর, কুলাউড়া, মৌলভীবাজার, ২৮ ফেব্রুয়ারি
ছবি: কল্যাণ প্রসূন
১২ / ১৯
প্রথম আলোর আক্রান্ত ও পুড়িয়ে দেওয়া ভবন নিয়ে শিল্প প্রদর্শনী ‘আলো’ দেখতে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রথম আলোর পোড়া ভবন, কারওয়ান বাজার, ঢাকা। ২৮ ফেব্রুয়ারি
ছবি: দীপু মালাকার
১৩ / ১৯
সাইকেলটিই যেন চালকের সংসার। রাজবাঁধ, বটিয়াঘাটা, খুলনা, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৯
সিলেট নগরের বিভিন্ন সড়কে যত্রতত্র গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। এর ফলে সড়কে দিনভর বিশৃঙ্খলা লেগে থাকে। কোর্ট পয়েন্ট, সিলেট, ২৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৯
কাজ শেষে বাড়ি ফেরার পালা। সবুজ ধানখেতের মাঝে গরু নিয়ে যাচ্ছেন এই কৃষক। বড় হাওর, ইটনা, কিশোরগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
১৬ / ১৯
বসন্তের এই সময় পথঘাটে দেখা মেলে পলাশ ফুলের। শাহি ঈদগাহ, সিলেট, ২৮ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৯
জমে উঠেছে ঈদের কেনাকাটা, ছোট্ট শিশুকে নিয়ে ঈদ মার্কেটে। ধানগড়া বউবাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ ফেব্রুয়ারি
ছবি: সাজেদুল আলম
১৮ / ১৯
ফেরিওয়ালার সাজিয়ে রাখা হরেক রকম খেলনা আর চুলের ফিতা দেখতে ভিড় করছে শিশুরা। আমতলী পাড়া, বান্দরবান, ২৮ ফেব্রুয়ারি
ছবি: মং হাই সিং মারমা
১৯ / ১৯
‘নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত: ১৮০ দিন ও তারপর’ শীর্ষক সিপিডির মিডিয়া ব্রিফিং। ধানমন্ডি সিপিডির কার্যালয়ে
ছবি: তানভীর আহাম্মেদ