আন্দোলনের পর ১৭০ টাকা মজুরিতে চা–বাগানে কাজে ফিরেছেন চা-শ্রমিকেরা। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৮ আগস্টছবি: শিমুল তরফদার
২ / ১৮
কাজে ফিরে চা–পাতা তুলছেন এক নারী চা-শ্রমিক। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ২৮ আগস্টছবি: আনিস মাহমুদ
৩ / ১৮
ভাড়া বাড়ানোর দাবিতে রাজশাহী নগরে অটোচালকদের অঘোষিত ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকে সড়কে অটোরিকশা না পেয়ে ভোগান্তিতে পথচারীরা। শিরোইল, রাজশাহী, ২৮ আগস্টছবি: শহীদুল ইসলাম
৪ / ১৮
গাছের ডালে দড়ি বেঁধে দোলনা বানিয়ে খেলছে দুই শিশু। বুড়িচং, ময়নামতি, কুমিল্লা, ২৮ আগস্টছবি: এম সাদেক
৫ / ১৮
বাঁশ ও বেতের তৈরি খাঁচাসহ অন্য জিনিসপত্র বিক্রির জন্য নেওয়া হচ্ছে। মুরাপাড়া গোমতীর বাঁধ, কুমিল্লা, ২৮ আগস্টছবি: এম সাদেক
৬ / ১৮
বরিশাল থেকে আনা আমড়া বাছাই করে টুকরিতে রাখা হয়েছে। মানভেদে পাইকারিতে এসব আমড়া ১৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়। ফলের আড়ত, চারারগোপ, নারায়ণগঞ্জ, ২৮ আগস্টছবি: দিনার মাহমুদ
৭ / ১৮
বিভিন্ন স্থান থেকে বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে ঘাস। গবাদিপশুর জন্য এই ঘাস আঁটি হিসেবে কেনেন ক্রেতারা। পৌর জামতলা, রাজবাড়ী, গোয়ালন্দ, ২৮ আগস্টছবি: এম রাশেদুল হক
৮ / ১৮
মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘ ১৯ দিন আন্দোলনের পর কাজে ফিরেছেন চা-শ্রমিকেরা। লাক্কাতুরা চা-বাগান, সিলেট, ২৮ আগস্টছবি: আনিস মাহমুদ
৯ / ১৮
কৃষিজমিতে কাকরোলের আবাদ করেছেন এক কৃষক। সকালে ফুলের পরাগায়নে ব্যস্ত তিনি। সারোটিয়া গ্রাম, গাবতলী, বগুড়া, ২৮ আগস্টছবি: সোয়েল রানা