একঝলক (৫ ফেব্রুয়ারি ২০২৬)

১ / ১৬
গোলাপি রঙের অর্কিড কাঞ্চন ফুটতে শুরু করেছে। নতুনপাড়া, রাঙামাটি, ৫ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৬
ওএমএসের পণ্যবাহী গাড়ি থেকে পণ্য কেনার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন তাঁরা। ঝালোপাড়া, সিলেট, ৫ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৬
বাসা বোনার জন্য প্লাস্টিকের দড়ি মুখে নিয়ে উড়ে যাওয়ার অপেক্ষায় কাকটি। তোপখানা, সিলেট, ৫ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৬
ফুলজোড় নদীর পাড়ে অস্থায়ী বসতি গড়েছে বেদেরা। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ ফেব্রুয়ারি
ছবি: সাজেদুল আলম
৫ / ১৬
বিল ও ঘেরের মাছ পাইকারি দরে কিনে তা সাইকেলে নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছেন এই ব্যবসায়ীরা। তেলিগাতী, দিঘলিয়া,খুলনা, ৫ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৬
বিদ্যুতের তারে ঝোলানো হয়েছে নির্বাচনী প্রতীক। তেলিগাতী, দিঘলিয়া, খুলনা, ৫ ফেব্রুয়ারি।
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৬
মাথায় টুকরিভর্তি হরেক পণ্য নিয়ে বেরিয়েছেন এই ফেরিওয়ালা। নগরের বিভিন্ন পাড়া-মহল্লায় তিনি এসব পণ্য বিক্রি করবেন। কিনব্রিজ এলাকা, সিলেট, ৫ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৬
আকাশে মেঘের সঙ্গে সূর্যের লুকোচুরি। রাজাবাড়ী, শ্রীপুর, গাজীপুর, ৫ ফেব্রুয়ারি
ছবি: সাদিক মৃধা
৯ / ১৬
ঘুরে ঘুরে পাটি বিক্রি করছেন তিনি। শহীদনগর-জুরানপুর সড়ক, দশপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ১৬
মাঘের শেষে পলাশ ফুটেছে। আসছে ফাগুন মাস। তেলিগাতী, দিঘলিয়া, খুলনা, ৫ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৬
সিলেটের জৈন্তাপুর থেকে পাইকারি দরে আনা হয়েছে মাটির কলসি। দোকানে রাখার আগে গাড়ি থেকে নামিয়ে রাখা হচ্ছে। সুরমা মার্কেট, সিলেট, ৫ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৬
গ্রামীণ একটি নির্বাচনী প্রচারণায় দলীয় থিম সংগীতের সঙ্গে আনন্দে মেতেছে শিশুরা। নন্দকুল, শাজাহানপুর, বগুড়া, ৫ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৩ / ১৬
নার্সারির বীজতলায় পানি ছিটাচ্ছেন এক নারী। বড়কামতা, দেবীদ্বার, কুমিল্লা, ৫ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান
১৪ / ১৬
ফসল ওঠা জমিতে ফুটবল খেলায় মেতেছে শিশু–কিশোরেরা। নন্দকুল, বগুড়া, ৫ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৫ / ১৬
ভ্যানে ফুলগাছ নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন এক ব্যক্তি। গাবতলী, বগুড়া, ৫ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৬ / ১৬
স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আত্মরক্ষার কৌশল প্রদর্শন করা হয়। আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ, ৫ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ