একঝলক (৫ নভেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
ধান আর শীত মৌসুমের শাকসবজিতে ভরে উঠছে খেত। শুকরছড়ি, খামারপাড়া, রাঙামাটি, ৫ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৩
আগামীকাল রোববার, ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা দিবস। এ উপলক্ষে আজ গাইবান্ধা শহরে সাঁওতালরা শোকর‌্যালি বের করে। গাইবান্ধা, ৫ নভেম্বর
ছবি: প্রথম আলো
৩ / ১৩
পাহাড়ি কমলা পাকা শুরু হয়েছে। বাজারেও আসছে কিছু। রাজবন বিহার, রাঙামাটি, ৫ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৩
গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরসংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাশে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদ্‌যাপনের কার্যক্রম শুরু হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৩
কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলন চলাকালে নগরের কান্দিরপাড় এলাকা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। কুমিল্লা, ৫ নভেম্বর
ছবি: এম সাদেক
৬ / ১৩
রাজধানী ঢাকার সঙ্গে সুনামগঞ্জের দূরত্ব কমাতে কুশিয়ারা নদীর ওপর নির্মিত হয়েছে রানীগঞ্জ সেতু। রানীগঞ্জ, সুনামগঞ্জ, ৫ নভেম্বর
ছবি: প্রথম আলো
৭ / ১৩
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কৃষক চলেছেন চরের জমিতে কাজ করতে। সারা দিনের তৃষ্ণা মেটানোর জন্য বোতলে করে পানি নিয়ে যাচ্ছেন তিনি। পদ্মাঘাট, পাবনা, ৪ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৩
যমুনার চরাঞ্চলে মরিচখেতে নিড়ানি দিচ্ছেন কৃষকেরা। নিজ বলাইল, সারিয়াকান্দি, বগুড়া, ৫ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৯ / ১৩
বরিশালে আজ দুপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়। গণসমাবেশে যোগদানের জন্য আশপাশের এলাকা থেকে ট্রলারে আসেন নেতা–কর্মীরা। ডিসি ঘাট, বরিশাল নগর, ৫ নভেম্বর
ছবি: সাইয়ান
১০ / ১৩
ঘোড়ার গাড়িতে করে বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে। রামনগর, সারিয়াকান্দি, বগুড়া, ৫ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১১ / ১৩
যমুনার চরাঞ্চলে খেতে নিড়ানি দিচ্ছেন একদল কৃষক। আচারের পাড়া, সোনাতলা, বগুড়া, ৫ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১২ / ১৩
খড়কুটা সংগ্রহ করছে ঘুঘু পাখিটি। সবুজবাগ, বগুড়া, ৫ নভেম্বর
ছবি: সোয়েল রানা
১৩ / ১৩
বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে রাস্তার মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান। কাকলির মোড়, বরিশাল, ৫ নভেম্বর
ছবি: সাইয়ান