যমুনা নদীতে মাছ ধরছেন জেলেরা। জামথল, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ নভেম্বরছবি: সোয়েল রানা
২ / ১৩
জলাশয়ে মাছ ধরে বাড়িতে ফিরছেন তিন তরুণ-কিশোর। চকচিরট, পাবনা, ২৪ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৩ / ১৩
ফেরি করে পাটি-মাদুর বিক্রি করেন এই ব্যক্তি। প্রকারভেদে ১০০ থেকে ৫০০ টাকা করে দাম নেন তিনি। বাহাদুরপুর, পাবনা, ২৪ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৪ / ১৩
নিচু জমিতে জমে থাকা বর্ষার পানি কমে গেছে। এখন পানি সেচে মাছ ধরছে শিশুরা। চকচিরট, পাবনা, ২৪ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৫ / ১৩
একদিকে মাঠে ধান কাটা চলছে, অন্যদিকে চলছে মাড়াই। মালিগাছা, পাবনা, ২৪ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৬ / ১৩
কারখানায় তৈরির পর হাঁড়ি-পাতিল রোদে শুকাতে দিচ্ছেন এক নারীশ্রমিক। মিনার অ্যালুমিনিয়াম কারখানা, কুমিল্লা শিল্পনগরী, ২৪ নভেম্বরছবি: এম সাদেক
৭ / ১৩
বিক্রির জন্য পিঠা বানাচ্ছেন দুই নারী। প্রতিটি পিঠা পাঁচ টাকা করে বিক্রি করেন তাঁরা। গির্জা মহল্লা, বরিশাল, ২৩ নভেম্বরছবি: সাইয়ান
৮ / ১৩
পদ্মা নদীর জাহাজ ঘাট এলাকায় ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের একটি বাঘার মাছ। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। লবার ঘাট, সাতবাড়িয়া, রাজশাহী, ২৪ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
৯ / ১৩
পাখি তাড়াতে খেতে বসানো হয়েছে কাকতাড়ুয়া। আরাজি নিয়ামত, গঙ্গাচড়া, রংপুর, ২৪ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১০ / ১৩
বোরোধানের বীজ বপনের জন্য বীজতলা তৈরি করছেন কৃষকেরা। বত্তরবিল, রংপুর, ২৪ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১১ / ১৩
জলাশয়ে পানি কমে গেছে। সেখানে বিশেষ ফাঁদ দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। ইশরকুল, গঙ্গাচড়া, রংপুর, ২৪ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১২ / ১৩
তিস্তার চর থেকে আমন ধান কেটে ঘোড়ার গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকেরা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ২৪ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৩
ছাগলের খাবারের জন্য বাড়ির পাশের ফসলের খেত থেকে ঘাস সংগ্রহ করছেন এক নারী। গোয়ালকান্দি, কৈজুরী, ফরিদপুর, ২৪ নভেম্বরছবি: আলীমুজ্জামান