একঝলক (২৪ আগস্ট, ২০২৩)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
ট্রেন চলাচলের জন্য রেলগেট বন্ধ করার পরও অনেকে যানবাহন নিয়ে ঝুঁকিপূর্ণভাবে উল্টো পথে গিয়ে ট্রেন ঘেঁষে অপেক্ষা করেন। সিলেট রেলগেট এলাকা, ২৪ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২ / ১২
খেতে কাজ করছেন এক কৃষক। রাজশাহী পবার পান্থপাড়া এলাকা, ২৪ আগস্ট।
ছবি: শহীদুল ইসলাম
৩ / ১২
ধানখেত থেকে আগাছা পরিষ্কার করছেন কৃষকেরা। রাজশাহী পবার বালানগর, ২৪ আগস্ট।
বি: শহীদুল ইসলাম
৪ / ১২
4. গোমতী নদীর চরে প্রায় ২০ শতাংশ জমিতে মালটার চাষ করছেন এক কৃষক। কুমিল্লা সদর উপজেলার সুবর্ণপুর গ্রাম, ২৪ আগস্ট
ছবি: এম সাদেক
৫ / ১২
নতুন করে রোপণের জন্য বীজতলা থেকে ধানের চারা তুলছেন পাহাড়ি কিষানি। রাঙামাটি সদরের কুতুকছড়ি নীচ পাড়া এলাকা, ২৪ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১২
পিকআপ ভ্যানে নগরের বিভিন্ন এলাকায় গিয়ে মশার ওষুধ ছিটাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের কর্মীরা। ২৪ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৭ / ১২
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও কাজের আশায় অপেক্ষা করছেন দিনমজুরেরা। রংপুর নগরের শাপলা চত্বর এলাকা, ২৪ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১২
কয়েক দিনের বৃষ্টি আর পাহাড়ি ঢলে সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার ডাউকি নদে পানি বেড়েছে। নদে পানি বেড়ে যাওয়ায় বারকি নৌকা দিয়ে নুড়ি পাথর তোলা বন্ধ রেখেছেন শ্রমিকেরা। নদে সারিবদ্ধভাবে রাখা হয়েছে শত শত ‘বারকি নৌকা’। জাফলং ব্রিজ এলাকা, ২৪ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৯ / ১২
গবাদিপশুর জন্য বিল থেকে ঘাস সংগ্রহ করে পানি ভেঙে বাড়ি ফিরছেন এক গৃহবধূ। ফরিদপুরের তালমা ইউনিয়ন, কোনাগ্রাম এলাকা, ২৩ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১০ / ১২
খেত থেকে কাঁচা মরিচ তুলছেন একটি কৃষক পরিবারের সদস্যরা। গাং তালমা, তালমা ইউনিয়ন নগরকান্দা ফরিদপুর, ২৩ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১১ / ১২
চলছে দইয়ের পাতিল তৈরির কাজ। আগুনে পোড়ানে শেষে পাতিল বাছাই করছেন কারিগর। বিজয়পুর গ্রাম, কুমিল্লা, ২৪
ছবি: এম সাদেক
১২ / ১২
রোপণের জন্য ধানের চারা জমিতে নিয়ে যাচ্ছেন কৃষক। চট্টগ্রামের সাতকানিয়ার নাপিতের চর এলাকা, ২৪ আগস্ট
ছবি: মামুন মুহাম্মদ