একঝলক (২৮ মার্চ ২০২৬)

১ / ১৩
ফিলিং স্টেশনে ‘তেল নেই’ সাইনবোর্ড লাগানো। এরপরও যানবাহন নিয়ে অপেক্ষায় অনেকেই। নিকুঞ্জ, ঢাকা, ২৮ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
২ / ১৩
ঈদের ছুটি শেষে পরিবার-পরিজন নিয়ে রাজধানীতে ফিরছে নগরবাসী। কমলাপুর, ঢাকা, ২৮ মার্চ
ছবি: মীর হোসেন
৩ / ১৩
হাওরে পানি বাড়লে যাতায়াতের অন্যতম মাধ্যম হবে নৌকা। তাই পুরোনো নৌকা মেরামতে ব্যস্ত কয়েকজন। বাইশটিলা, সদর, সিলেট, ২৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৩
দৌলতদিয়ায় ফেরিঘাটে বাসডুবির পর থেকে সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালায়। ৩ নম্বর ফেরিঘাট, দৌলতদিয়া, রাজবাড়ী, ২৮ মার্চ
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৩
খানাখন্দের কারণে ঢাকা-পেন্নাই-মতলব সড়কের কিছু অংশ বেহাল। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১৩
সৌরবিদ্যুৎ দিয়ে মোটরসাইকেলের ব্যাটারি চার্জ করছেন এক মেকানিক। ডাকবাংলো সড়ক এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ২৮ মার্চ
ছবি: কল্যাণ প্রসূন
৭ / ১৩
সাঙ্গু নদে জাল ফেলে মাছ ধরছেন জেলেরা। সাঙ্গু সেতু, বান্দরবান, ২৮ মার্চ
ছবি: মং হাই সিং মারমা
৮ / ১৩
ঈদের ছুটি কাটিয়ে যানবাহনের অপেক্ষায় ঢাকা অভিমুখী যাত্রীরা। চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ মার্চ
ছবি: সাজেদুল আলম
৯ / ১৩
কয়েক দিনের ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলের ক্ষতি হয়েছে। উফতার হাওর, সদর, সিলেট, ২৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৩
হাওরের জমিতে বৃষ্টির পানি জমেছে। সেই পানিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে এসেছেন এক ব্যক্তি। পিঠাকরা হাওর, সদর, সিলেট, ২৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১১ / ১৩
সড়কের ধারে মাথাল তৈরি করছেন এক ব্যক্তি। মাথালগুলো পাইকারিতে বিক্রি করেন। রামেশ্বরপুর নিশুপাড়া এলাকা, গাবতলী, বগুড়া, ২৮ মার্চ
ছবি: সোয়েল রানা
১২ / ১৩
বন্ধুসভা আয়োজিত মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে এক শিক্ষার্থী তাঁর শিশুসন্তানকে সঙ্গে নিয়ে অংশ নেন। ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তন, নাটোর, ২৮ মার্চ
ছবি: মুক্তার হোসেন
১৩ / ১৩
খেত থেকে তুলে আনা মিষ্টিকুমড়ার শাক বিক্রির জন্য আঁটি বাঁধছেন এক মারমা নারী। বটতলী, বান্দরবান, ২৮ মার্চ
ছবি: মং হাই সিং মারমা