একঝলক (২১ মে ২০২৬)

১ / ১২
বাড়ির বাগানে ফুটেছে সন্ধ্যামালতী ফুল। তামাই, সিরাজগঞ্জ, ২১ মে
ছবি: আরিফুল গণি
২ / ১২
বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে দলের পতাকা হাতে আঁকছেন একজন। ধানগড়া বাজার, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ মে
ছবি: সাজেদুল আলম
৩ / ১২
চার বছর বন্ধের পর রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট ঈদের আগে চালুর উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। দৌলতদিয়া, রাজবাড়ী, ২১ মে
ছবি: এম রাশেদুল হক
৪ / ১২
বর্ষা মৌসুমে ফুটেছে ব্লিডিং হার্ট ফুল। সাধনাপুর, রাঙামাটি, ২১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১২
গাছে নতুন পাতা গজিয়ে উঠেছে। বানরগুলো পাতা খাওয়ার জন্য ডালপালায় উঠেছে। খেপ্পোপাড়া, রাঙামাটি, ২১ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১২
আবাস বদলের পথে, ভ্যানভর্তি আসবাবের স্তূপে বসেছেন এক তরুণ। শিরোমনি, খুলনা, ২১ মে
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১২
স্থানীয়ভাবে এটি ‘টাইল’ নামে পরিচিত। বাঁশের বেত দিয়ে তৈরি টাইলে ধান ভরে রাখা হয়। বাজারে বিক্রির জন্য ভারে করে দুটি টাইল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। শিশুপার্ক চত্বর, জুড়ী, মৌলভীবাজার, ২১ মে
ছবি: কল্যাণ প্রসূন
৮ / ১২
বৃষ্টিস্নাত সকালে শহরে এসে একা অপেক্ষা করছেন এই দিনমজুর। বেতপট্টি এলাকা, রংপুর, ২১ মে
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
সকাল থেকে আকাশে মেঘ। দূর আকাশে ভেসে বাড়াচ্ছে কালো মেঘের ভেলা। মালগ্রাম, বগুড়া, ২১ মে
ছবি : সোয়েল রানা
১০ / ১২
নিষিদ্ধ তিন চাকার যানবাহনের উল্টো পথে চলাচল মহাসড়কে নিয়মিত যানজট তৈরি করছে। পাশাপাশি এ হালকা যানবাহনের যাত্রীদের চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২১ মে
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ১২
দায়িত্বরত কর্মকর্তাদের তদারকিতে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গত রোববার পদচারী–সেতুর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পরদিন থেকেই পুনরায় অবৈধ স্থাপনা বসা শুরু হয়েছে ফুটওভার ব্রিজে। ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২১ মে
ছবি: আবদুর রহমান ঢালী
১২ / ১২
সড়কের পাশে ফোটে আছে লজ্জাবতী ফুল। গফরগাঁও, ময়মনসিংহ,২১ মে
ছবি: মোস্তাফিজুর রহমান