রংপুরে কয়েক দিন থেকে বৃষ্টি নেই। নিচু জলাশয়ও শুকিয়ে যাচ্ছে। এখন আমন রোপণের সময়। ধানের চারা নিয়ে যাচ্ছেন একজন কৃষক। জলছত্র, রংপুর, ১৭ আগস্টছবি: মঈনুল ইসলাম
২ / ১৪
শেষ বিকেলে মাছ ধরছেন ওয়াহেদ আলী। ছোট ছোট চিংড়ি ও বাঁশপাতা মাছ দু-একটি পাচ্ছেন। পদ্মা-গড়াই মোহনা, কুষ্টিয়া, ১৭ আগস্টছবি: তৌহিদী হাসান
৩ / ১৪
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবো ইউনিয়নের চৈতন্যা হাটে একাধিক কৃষকের বাগান থেকে সংগ্রহ করা মৌসুমের শেষে শখানেক কাঁঠাল এসেছে বিক্রির জন্য। গাছের শেষ কাঁঠালকে বিদায় জানানোর এ উৎসবের স্থানীয় নাম ‘নিশান উৎসব’। ১৭ আগস্টছবি: প্রথম আলো
৪ / ১৪
তিন মাসের জন্য কান্তনগর মন্দির থেকে রাজবাটি মন্দিরে নেওয়া হচ্ছে কান্তজিউ বিগ্রহ। কাহারোল উপজেলায় ঢেপা নদীর ঘাটে নেওয়ার সময়, ১৭ আগস্টছবি: প্রথম আলো
৫ / ১৪
নিরাপদ আবাসনব্যবস্থা নিশ্চিতের দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় কাগজে লেখা বিভিন্ন দাবি নিয়ে তাঁরা প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নেন। মেডিকেল কলেজ ক্যাম্পাস, বরিশাল নগর, ১৭ আগস্টছবি: সাইয়ান
৬ / ১৪
হলের সামনে একলা বসে পড়াশোনা করছেন এক শিক্ষার্থী। সরকারি আজিজুল হক কলেজের তিতুমীর হল এলাকা, বগুড়া, ১৭ আগস্টছবি: সোয়েল রানা
৭ / ১৪
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সাইকেলের চাহিদা বেড়েছে। চীন থেকে আমদানি করা যন্ত্রাংশ সংযোজন করা হয় কারখানায়। এখান থেকেই পাইকারি বিক্রি হয় সাইকেল। আকার ও মানভেদে সাড়ে ৪ হাজার থেকে ১৮ হাজার টাকায় বিক্রি করা হয় খুচরা দোকানে। নান্নু সুপার মার্কেট, খুলনা, ১৭ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৪
আওয়ামী লীগের কর্মসূচির কারণে শহরের প্রধান সড়কগুলোতে বিকেলে যানজটের সৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকায় যানবাহনের জন্য দীর্ঘ সময় ঘরমুখী মানুষদের অপেক্ষা করতে দেখা যায়। সন্ধ্যা ছয়টায়, ফার্মগেট, ঢাকা, ১৭ আগস্টছবি: জাহিদুল করিম
৯ / ১৪
ছোট ছোট অনন্তলতা ফুলে মধু আহরণের জন্য গুনগুন করছে মৌমাছি। নুরনগর, খুলনা, ১৭ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৪
তিন শ টাকা মজুরি নির্ধারণের দাবিতে সারা দেশে ধর্মঘট পালন করছেন চা-শ্রমিকেরা। মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলমান রেখেছেন চা-শ্রমিকেরা। সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুরা চা-বাগান, ১৭ আগস্টছবি: আনিস মাহমুদ
১১ / ১৪
পাইকারি দরে লুঙ্গি ও গামছা কিনে খুচরা বিক্রির জন্য বেরিয়েছেন সিরাজ মিয়া। মাথায় লুঙ্গি ও হাতে গামছা নিয়ে ২০ বছর ধরে ফেরি করে পাড়া-মহল্লায় ঘুরে এসব বিক্রি করেন তিনি। ১৫০-৩৫০ টাকা দামের লুঙ্গি এবং ৬০-১২০ দামের গামছা আছে তাঁর কাছে। লাক্কাতুরা এলাকা, সিলেট, ১৭ আগস্টছবি: আনিস মাহমুদ
১২ / ১৪
ইলিশ মাছ ধরার জাল তৈরি শেষে নারী কর্মীরা দেখে নিচ্ছেন জালের কোথাও ছেঁড়া আছে কি না। পাশাপাশি দেখে নিচ্ছেন জালের গুণগত মান। কমলাপুর ফরিদ গ্রুপ, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ১৭ আগস্টছবি: এম সাদেক
দল বেঁধে এক জায়গায় দীর্ঘ সময় অবস্থানের পর অন্যত্র যাচ্ছেন এক দল মানুষ। সঙ্গে নিয়ে যাচ্ছেন পরিবারের ব্যবহার্য তৈজসপত্র। ফার্মগেট, ঢাকা, ১৭ আগস্টছবি: জাহিদুল করিম