শীতের পিঠার মধ্যে বেশি চাহিদা থাকে ভাপা পিঠার। সন্ধ্যার পর সড়কের পাশে ভাপা পিঠা বানাচ্ছেন একজন বিক্রেতা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২৬ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৩ / ২০
কুয়াশাভেজা সকালে নৌকায় ছাগল সঙ্গে নিয়ে চলেছেন এক ব্যক্তি। দারোগার ভিটা, বটিয়াঘাটা, খুলনা, ২৬ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৪ / ২০
জমি তৈরির পর সারি করে সেখানে ভুট্টার বীজ রোপণ করছেন এক কৃষক। রাজাপুর, পাবনা, ২৬ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
৫ / ২০
ঠেলায় করে কমলালেবু বিক্রির জন্য বেরিয়েছেন একজন বিক্রেতা। বন্দরবাজার, সিলেট, ২৬ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
৬ / ২০
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ঢাকা, ২৬ জানুয়ারিছবি: আশরাফুল আলম
পাবনা শহরের বিভিন্ন সবজির দোকানে শোভা পাচ্ছে রঙিন ফুলকপি। হলুদ জাতটি ক্যারোটিনা ও বেগুনি জাতটির নাম ভ্যালেন্টিনা। বাজারে প্রতি কেজি রঙিন ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২৬ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
কুমিল্লা নগরে সড়ক দখল করে অবৈধভাবে কাঁচাবাজার বসানো হয়েছে। সড়কের অর্ধেকজুড়ে দোকান থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। টমছমব্রিজ, কুমিল্লা, ২৬ জানুয়ারিছবি: এম সাদেক
টমেটোখেতে গাছের পরিচর্যা করছে হানিফ মোল্লা। গতবারের তুলনায় এবার টমেটোর ফলন ভালো হয়েছে। পরিপক্ব হলে পাইকারেরা এসে খেত থেকে টমেটো কিনে নিয়ে যান। উত্তর লামছড়ি, চরবাড়িয়া, বরিশাল, ২৬ জানুয়ারিছবি: সাইয়ান
১৫ / ২০
ফুলের ঝাড়ু তৈরি করছেন এক ব্যক্তি। একেকটি ঝাড়ু মানভেদে ৩০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়। মুরাদপুর চৌমুহনী, কুমিল্লা, ২৬ জানুয়ারিছবি: এম সাদেক
১৬ / ২০
কয়েক দিন পরই সরস্বতী পূজা। প্রতিমাকে শাড়িসহ নানা গয়না পরাতে ব্যস্ত এই শিল্পী। দক্ষিণ মমিনপুর, রংপুর, ২৬ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৭ / ২০
রিকশা–ভ্যানে করে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। মুন্সিরহাট, রংপুর, ২৬ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৮ / ২০
পদ্মা নদীতে মাছ ধরতে বাড়ির উঠানে নতুন নৌকা তৈরি করছেন পেশাদার মৎস্যশিকারি রুবেল শেখ। নৌকাটি তৈরি করতে ৫০ হাজার টাকা খরচ হয়েছে। গোলডাঙ্গী, ফরিদপুর, ২৬ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
১৯ / ২০
আপনমনে রিকশাচিত্র আঁকছেন আবুল কালাম। দীর্ঘ ৪০ বছর ধরে এ পেশায় জড়িত তিনি। কাশারিপট্টি, কুমিল্লা, ২৬ জানুয়ারিছবি: এম সাদেক