এক ঝলক (১৩ নভেম্বর ২০২৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
কাপ্তাই হ্রদে মাছ ধরছেন এক ব্যক্তি। লেমুছড়ি, রাঙামাটি, ১৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১২
ভোরের আলো ফুটতেই শিশিরভেজা মাঠে ফুটবল খেলায় মেতে উঠেছে শিক্ষার্থীরা। খুলনা, ১৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১২
কলার মোচার ফুলে বসে মধু খেতে ব্যস্ত একটি কাঠঠোকরা। খুলনা, ১৩ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১২
বাজারে বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। খেত থেকে তোলা ফুলকপি বিক্রির জন্য বাজারে এনেছেন এক কৃষক। ঠাকুরগাঁও, ১৩ নভেম্বর
ছবি: মজিবর রহমান খান
৫ / ১২
শিমখেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক আমজাদ হোসেন। সোয়া এক বিঘা জমিতে শিমের চাষ করেছেন তিনি। বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৪০ টাকায়। মালিগাছা, পাবনা, ১৩ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৬ / ১২
পদ্মা নদীতে মাছ ধরতে জাল ফেলছেন জেলেরা। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১৩ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৭ / ১২
হেমন্তের সকালে ফসলের মাঠে কিষান-কিষানির ব্যস্ততা। ঘিওর, মানিকগঞ্জ, ১৩ নভেম্বর
ছবি: আব্দুল মোমিন
৮ / ১২
খেত থেকে তোলা মুলা মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। এসব মুলা পাঠানো হবে ঢাকার কারওয়ান বাজারে। ইসলামপুর, মিঠাপুকুর, রংপুর, ১৩ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
চা-বাগানের পাশের একটি জলাশয়ে ফুটে রয়েছে অজস্র শাপলা। জুড়ী, মৌলভীবাজার, ১৩ নভেম্বর
ছবি: কল্যাণ প্রসূন
১০ / ১২
মাঠে বীজতলা তৈরির কাজে ব্যস্ত কৃষক নুরুজ্জামান। তাহিরপুর, সুনামগঞ্জ, ১২ নভেম্বর
ছবি: খলিল রহমান
১১ / ১২
মনু নদের পানি কমতে শুরু করায় জেগে ওঠা চরে রবিশস্য চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকেরা। কুলাউড়া, মৌলভীবাজার, ১৩ নভেম্বর
ছবি: কল্যাণ প্রসূন
১২ / ১২
মুগ্ধতা ছড়াচ্ছে স্থলপদ্ম ফুল। মৌলভীবাজার, ১৩ নভেম্বর
ছবি: আকমল হোসেন