একঝলক (১৯ সেপ্টেম্বর ২০২৫)

১ / ২৩
সৌন্দর্য ছড়াচ্ছে বাগানবিলাস ফুল। এটি কাগজ ফুল বা কাগজি ফুল নামেও পরিচিত। ঘুড়কা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৯ সেপ্টেম্বর
ছবি: সাজেদুল আলম
২ / ২৩
সকালের মিষ্টি রোদের আলোয় পাহাড়ের বুকে মেঘে ঢাকা নীলাচলের চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করছেন পর্যটকেরা। নীলাচল পর্যটনকেন্দ্র, বান্দরবান, ১৯ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৩ / ২৩
বৃষ্টির পানি জমেছে কচুপাতায়। রামবাবু রোড, ময়মনসিংহ
ছবি: মোস্তাফিজুর রহমান
৪ / ২৩
বাজারে এসেছে সুস্বাদু চিনাল ফল। বনরূপা, রাঙামাটি ১৯ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২৩
বিলাতি ধনেপাতা খেত থেকে সংগ্রহ করছেন পাহাড়ি কৃষানিরা। দক্ষিণ দেবতাছড়ি, কাপ্তাই, রাঙামাটি ১৯ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২৩
ধনেপাতা চাষে লাভ হচ্ছে। জমি থেকে ধনেপাতা তুলে এনে বাজারে বিক্রির জন্য মুঠি করে বেঁধে রাখছেন কৃষকেরা। টামনি, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৯ সেপ্টেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ২৩
জমিতে শামুক খুঁজছেন মারমা এক নারী। ত্রিশটিলা, বান্দরবান, ১৯ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৮ / ২৩
ছুটির দিনে বাড়ির পাশে বটগাছের শিকড়ে ঝুলে দোল খেয়ে দুরন্তপনায় মেতেছে শিশুরা। কাশিমাবাদ, ফরিদপুর, ১৯ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৯ / ২৩
সাপ্তাহিক হাটে কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিনে গোডাউনে স্তূপ করে রাখছেন শ্রমিকেরা। খাসকান্দি, কানাইপুর, ফরিদপুর, ১৯ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১০ / ২৩
পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলার মহারশি নদের দুটি স্থানে ১৫০ মিটার বাঁধ ভেঙে পানি ঢুকেছে। প্লাবিত হয়েছে আশপাশ। খইলকুড়া, শেরপুর, ১৯ সেপ্টেম্বর
ছবি: প্রথম আলো
১১ / ২৩
বৃষ্টি ঝরছে। এর মধ্যে ভ্যানে পলিথিন দিয়ে মালামাল ঢেকে রওনা হয়েছেন এক ব্যবসায়ী। দেবোত্তর, আটঘরিয়া, পাবনা, ১৯ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১২ / ২৩
ফরিদপুরের কানাইপুর নালার মোড়ে প্রতি শুক্রবার বসে পেঁয়াজের হাট। আশপাশের কৃষকেরা পেঁয়াজ নিয়ে আসেন এই হাটে। খাসকান্দি, ফরিদপুর সদর, ১৯ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২৩
তিস্তার চরের কাশবন জানান দিচ্ছে শরতের। নদীতে মাছ ধরে এবং গবাদিপশুর জন্য ঘাস কেটে পাশ দিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। শংকরদহ, গঙ্গাচড়া, রংপুর, ১৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৩
গঙ্গাচড়ায় তিস্তা সড়কসেতুর উত্তর প্রান্তে প্রবল স্রোতে সেতু প্রতিরক্ষা বাঁধ ধসে যেতে শুরু করেছে। তিন দিনে প্রায় ৩০ মিটার ধসে গেছে। শংকরদহ, গঙ্গাচড়া, রংপুর, ১৯ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৩
সুরমা নদীতে গোসলে নেমেছে এক শিশু। নদীর ঘোলা পানিতে চলছে লাফঝাঁপ। চাঁদনীঘাট, সিলেট, ১৯ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৬ / ২৩
নিয়ম অমান্য করে প্রধান সড়কে চলাচলের কারণে জব্দ করা হয়েছে ব্যাটারিচালিত রিকশা। সার্ক ফোয়ারা মোড়, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ২৩
শেষ বিকেলে রাজধানীতে নামে হঠাৎ বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। সার্ক ফোয়ারা মোড়, কারওয়ান বাজার, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৮ / ২৩
দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। নিপুণ হাতে গড়ে তুলছেন দেবী দুর্গার প্রতিমা। বাংলাবাজার, পুরান ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: দীপু মালাকার
১৯ / ২৩
কিছুদিন আগে আদি বুড়িগঙ্গা চ্যানেলটি দখলমুক্ত করা হলেও আবারও দখল হচ্ছে। আবর্জনা ফেলে ভরাট করে বানানো হয়েছে রিকশার গ্যারেজ। দুররানী ব্রিজ, কামরাঙ্গীরচর বেড়িবাঁধ, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
২০ / ২৩
ব্যাটারিচালিত রিকশার চাহিদা বাড়ছে। বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে রিকশা। বউবাজার, বেড়িবাঁধ, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
২১ / ২৩
ট্রেনের পাওয়ার কার থেকে বের হওয়া কালো ধোঁয়ায় ঢেকে গেছে প্ল্যাটফর্ম। হাত দিয়ে নাক চেপে রক্ষা পাওয়ার চেষ্টা যাত্রীদের। কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
২২ / ২৩
ওয়াসার পানি ব্যবহারের অনুপযোগী হওয়ায় পশ্চিম জুরাইনের বেশির ভাগ বাসিন্দাই বিভিন্ন ডিপ পাম্প থেকে পানি নেন। বাইতুল জলিল জামে মসজিদ, শাহাদাত হোসেন রোড, পশ্চিম জুরাইন, ঢাকা, ১৯ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
২৩ / ২৩
ফিটনেসবিহীন যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে বায়ু। কাঁচপুর ব্রিজ, নারায়ণগঞ্জ, ১৯ সেপ্টেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ