হেমন্তের কুয়াশা মোড়ানো সকালের সূর্যোদয়। সেই আলোয় মুক্তার দানার মতো ঝিকমিক করছে ঘাসে জমে থাকা শিশিরকণা। কোমরপুর, পাবনা, ১ নভেম্বরছবি: হাসান মাহমুদ
২ / ২০
সাইকেলে মেয়ে ও ভাগনেকে নিয়ে স্কুলে যাচ্ছেন এক ব্যক্তি। ধর্মদাস এলাকা, রংপুর, ১ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৩ / ২০
শুকিয়ে যাওয়া কাশফুল আঁটি বেঁধে নিয়ে যাচ্ছেন হানিফ নামের এই প্রবীণ ব্যক্তি। প্রতি আঁটি ৫০ টাকা দরে বিক্রি করেন তিনি। গোপালখালী, বটিয়াঘাটা উপজেলা, ১ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন
৪ / ২০
ফুলে ফুলে ছেয়ে গেছে শিমের খেত। আর কয়েক দিনের মধ্যে শীতকালীন এই সবজি তোলা শুরু হবে। রাণীপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৩১ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
৫ / ২০
পাহাড়ে চাষ করা কমলা বাজারে আসতে শুরু করেছে। আকারভেদে প্রতি কেজি কমলা ২৫০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেওয়ানপাড়া, বন রুপা, রাঙামাটি, ১ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
ইট তৈরির মৌসুম শুরু হয়েছে। ইটভাটায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। এক হাজার ইট তৈরি করে ৭০০ টাকা পান একজন শ্রমিক। লাহিড়ীহাট, রংপুর ১ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৭ / ২০
সবজিখেত নিরানি দিতে ব্যস্ত এক কৃষক। ভেলু এলাকা, রংপুর, ১ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৮ / ২০
অল্প পানিতে নেমেছে চিলের দল। আদর্শগ্রাম এলাকা, রংপুর, ১ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৯ / ২০
বীজতলা থেকে ফুলকপির চারা তোলায় ব্যস্ত কিষানি। এক হাজার ফুলকপির চারা বিক্রি হয় ১ হাজার ৫০০ টাকায়। নাসিরাবাদ এলাকা, মিঠাপুকুর, রংপুর ১ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
পাকা ধান কেটে ফেলে রাখা হয়েছে খেতে। পাখির দল যেন ধান খেতে না পারে, সে জন্য স্টিলের থালায় শব্দ করে পাখি তাড়াতে ব্যস্ত এক কৃষক। রাজাপুর, পাবনা, ১ নভেম্বরছবি: হাসান মাহমুদ
সকাল সকাল দুধ বিক্রি করতে বসেছেন গৃহস্থ ও ব্যবসায়ীরা। প্রতি কেজি দুধ ৬০ টাকা দরে বিক্রি করছেন তাঁরা। পশ্চিম গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ৩১ অক্টোবরছবি: আলীমুজ্জামান
১৩ / ২০
শীত আসি আসি করছে। এরই মধ্যে জমিতে শীতের সবজি চাষ শুরু হয়ে গেছে। কয়েক একর জমিতে শিমের চাষ করেছেন শরিফুল ইসলাম। এরই মধ্যে গাছে ফুটেছে ফুল। পোকামাকড়ের আক্রমণে যেন ফুল নষ্ট না হয়, এ জন্য কীটনাশক ছিটানো হচ্ছে। রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ৩১ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৪ / ২০
পাকা ধানখেতের আল দিয়ে বড়শি নিয়ে মাছ শিকারে যাচ্ছেন তিন ব্যক্তি। ভিমেরগড় এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৩১ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৫ / ২০
কিছুদিন আগের বৃষ্টির পানি এখনো জমে আছে নিচু এই জমিতে। এরই মধ্যে সেই জমির ধান পেকে গেছে। তাই পানিতে নেমে পাকা ধান গাছ কেটে কলাগাছের ভেলায় রাখছেন কৃষক। লক্ষ্মণপাড়া এলাকা, রংপুর, ৩১ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
খালের ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে নিচে পড়েছে পাথরবোঝাই ট্রাক। এতে সেতু ও সংযোগ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ভবানীপুর, মৌলভীবাজার, ৩১ অক্টোবরছবি: কল্যাণ প্রসূন
১৭ / ২০
ভ্যানে পানিফল নিয়ে বিক্রির জন্য শহরের অলিগলি ঘুরছেন আশরাফ আলী খান। প্রতি কেজি ফল ৩০–৪০ টাকায় বিক্রি করেন তিনি। স্টেশন সড়ক, বগুড়া, ৩১ অক্টোবরছবি: সোয়েল রানা
১৮ / ২০
সবজি বাগানের উঁচু জায়গায় বসে আছে লেঞ্জা কসাই পাখিটি। মূলত খোলা মাঠে এই লম্বা লেজওয়ালা পাখি তুখোড় শিকারি। নূরনগর, খুলনা, ৩১ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২০
খেত থেকে পালংশাক তুলছেন কয়েকজন কৃষি শ্রমিক। নগর কোন্ডা, কোটাপাড়া সাভার, ৩০ অক্টোবরছবি: খালেদ সরকার
২০ / ২০
জাহিদ শেখ ও রিপন শেখ পানি বিক্রি করে সংসার চালান। গভীর নলকূপের পানি প্লাস্টিকের কনটেইনারে সংগ্রহ করে প্রতি কনটেইনার পানি ১৫ টাকা দরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে সরবরাহ করেন তাঁরা। বদরপুর এলাকা, ফরিদপুর, ৩১ অক্টোবরছবি: আলীমুজ্জামান