Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
একঝলক
একঝলক (১৩ জুলাই ২০২৫)
আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১৭: ৪৬
১ / ২০
নদীর পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছে শালিক পাখিটি। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ১৩ জুলাই
ছবি: সাদিক মৃধা
২ / ২০
সড়কের ধারে মাচায় ফুটে আছে কাঁকরোল ফুল। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ১২ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৩ / ২০
খেতের আল ধরে গবাদিপশু নিয়ে ঘরে ফিরছেন কৃষক। বনভেটি, শাজাহানপুর, বগুড়া, ১৩ জুলাই
ছবি: সোয়েল রানা
৪ / ২০
সবুজ পাতায় বসেছে রঙিন প্রজাপতি। গল্লামারী, খুলনা, ১৩ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২০
সাপ্তাহিক হাটে সদাই করতে নৌকায় চেপে জেলা শহরে আসছেন পাহাড়ের মানুষেরা। মধ্যম পাড়া, বান্দরবান, ১৩ জুলাই
ছবি: মংহাইসিং মারমা
৬ / ২০
পাবনায় চলছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ক্রেতা আকর্ষণে রাখা হয়েছে ফলসহ বিভিন্ন গাছ। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর, পাবনা, ১৩ জুলাই
ছবি: হাসান মাহমুদ
৭ / ২০
হাটে নেওয়ার জন্য নৌকায় তোলা হচ্ছে পাহাড়ি ফল। মারমা বাজার ঘাট, বান্দরবান, ১৩ জুলাই
ছবি: মংহাইসিং মারমা
৮ / ২০
বিক্রির জন্য গাছ থেকে কাঁঠাল কেটে নিচে জমা করা হচ্ছে। শেখপাড়া, রংপুর, ১৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৯ / ২০
আমড়া বিক্রি করতে বেড়িয়েছেন বিক্রেতা। বাইশটিলা, সিলেট, ১৩ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১০ / ২০
রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে দুই শিক্ষার্থী। তালুক ধর্মদাস, রংপুর, ১৩ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
কলি থেকে পাপড়ি মেলছে সুন্দর একটি ফুল। বাকছড়ি, রাঙামাটি, ১৩ জুলাই।
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২০
নোয়াখালীতে দুই দিন তেমন বৃষ্টি হয়নি। তবে এখনো পানি জমে আছে জেলা জজ আদালত প্রাঙ্গণে। নোয়াখালী, ১৩ জুলাই
ছবি: প্রথম আলো
১৩ / ২০
প্রখর রোদের মধ্যে বিদ্যালয়ে যাচ্ছে এক শিক্ষার্থী। বাইশটিলা, সিলেট, ১৩ জুলাই
ছবি: আনিস মাহমুদ
১৪ / ২০
পথের ধারে গাছে ফুটে আছে বন বেগুন ফুল। বাড়ইকান্দি, চাঁদপুরা, বরিশাল, ১৩ মে
ছবি: সাইয়ান
১৫ / ২০
ইঞ্জিনচালিত নৌকায় করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে কাঠ। দীঘলিবাঁক, রাঙামাটি, ১৩ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২০
বিভিন্ন গন্তব্য থেকে নদীপথে আসা মালামাল খালাস করে ঠেলাগাড়িতে করে নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। বালুঘাট, বরিশাল, ১৩ জুলাই
ছবি: সাইয়ান
১৭ / ২০
ক্রেতার অপেক্ষায় সবজির পসরা সাজিয়ে বসেছে দুই শিশু বিক্রেতা। কাশিপুর, পাবনা, ১৩ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৮ / ২০
পড়ন্ত বিকেলে ডিঙিতে গন্তব্যের উদ্দেশে যাত্রা। বড় হাওর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১২ জুলাই
ছবি: তাফসিলুল আজিজ
১৯ / ২০
আদালতের নিষেধাজ্ঞায় থমকে গেছে পাবনার ইছামতী নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ। আটুয়া, পাবনা, ১৩ জুলাই
ছবি: হাসান মাহমুদ
২০ / ২০
নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে কুমার নদে মাছ শিকারে ব্যস্ত পারের এক বাসিন্দা। আলীপুর, ফরিদপুর, ১৩ জুলাই
ছবি: আলীমুজ্জামান
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একঝলক
থেকে আরও দেখুন
একঝলক