একঝলক (২১ জুলাই ২০২৬)

১ / ১১
পথের ধারে ফুটে আছে ভুঁই ওকরা ফুল। ইংরেজিতে এ ফুল ফ্রগফ্রুট বা টার্কি ট্যাঙ্গল নামে পরিচিত। দেশের বিভিন্ন এলাকায় এটি জলবুটি, জলপিপলি বা কাচড়াঘাস নামেও পরিচিত। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২১ জুলাই
ছবি: সাজেদুল আলম
২ / ১১
পুঁইয়ের লতায়-পাতায় টিপটিপ বৃষ্টির ফোঁটা। মোনতলা আদাম, রাঙামাটি। ২১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১১
আড়ত থেকে ট্রাকে তোলা হচ্ছে কাঁঠাল। ভালুকা, ময়মনসিংহ, ২১ জুলাই
ছবি: মোস্তাফিজুর রহমান
৪ / ১১
খেতের পাট কেটে পাশের খালের পানিতে জাগ দিচ্ছেন কৃষক। শোলাকুন্ডু, ফরিদপুর, ২১ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৫ / ১১
নিজের ২২ শতাংশ জমিতে লাগানো আখের পরিচর্যায় ব্যস্ত কৃষক রইছ শেখ। ২০ হাজার টাকা ব্যয়ে আখ চাষ করে ভালো ফলনের আশা করছেন তিনি। শোলাকুন্ডু, কানাইপুর, ফরিদপুর, ২১ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৬ / ১১
বাসা তৈরির জন্য খড়খুটো সংগ্রহ করছে একটি শালিক। কুমড়া টিলা সেতু এলাকা, রাঙামাটি, ২১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১১
চালকের চোখে ছিল তন্দ্রা, ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গিয়েছিল ট্রাকটি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট স্টেশন এলাকা, চট্টগ্রাম, ২১ জুলাই
ছবি: প্রথম আলো
৮ / ১১
মনু নদের শান্ত জলে নৌকা ভাসিয়ে মাছ ধরছেন দুই মৎস্যজীবী। মনু সেতু, মৌলভীবাজার, ২১ জুলাই
ছবি: আকমল হোসেন নিপু
৯ / ১১
টিপটিপ বৃষ্টিতে ছাতা মাথায় দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ২১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
গ্রামের মাঠ থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন কৃষক মনু মিয়া। মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২১ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
১১ / ১১
জমিতে রোপণের জন্য কাঁধে ধানের চারা নিয়ে যাচ্ছেন এক কৃষক। ওকরাবাড়ি, গঙ্গাচড়া, রংপুর, ২১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম