জৈষ্ঠ্যের তীব্র গরমে চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ বড় মসজিদের পাশের টিউবওয়েলে পানি সংগ্রহ করতে ভিড় করছেন শ্রমজীবী মানুষ, রিকশাচালক ও পথচারীরা। অনেকে বোতলে করে পানি নিয়ে যাচ্ছেন, আবার কেউ মাথা ও মুখে পানি ছিটিয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। কাতালগঞ্জ, চট্টগ্রাম, ৪ জুনছবি: জুয়েল শীল