ফিলিং স্টেশনে তেল আসার খবর পেয়ে শনিবার ভোর থেকেই পাম্পের সামনে বিশাল লম্বা লাইনে গ্রাহকেরা। সদর উপজেলা, রাজবাড়ী, ১৮ এপ্রিলছবি: এম রাশেদুল হক
১০ / ২৭
গাছের ডালে বসে আছে দুই ভাতশালিক। কলাবাগান, পানছড়ি, খাগড়াছড়ি, ১৮ এপ্রিলছবি: জয়ন্তী দেওয়ান
১১ / ২৭
প্রধানমন্ত্রী তারেক রহমান পারিবারিক ভিটা বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে যাচ্ছেন। সেখানে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড দেবেন। এ উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নশিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠানে যোগ দেওয়ার দাওয়াত কার্ড বিতরণ করা হচ্ছে। গাবতলী, বগুড়া, ১৮ এপ্রিলছবি: সোয়েল রানা
১২ / ২৭
জোড়াতালির ঝুঁকিপূর্ণ সেতু। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খিরাই নদের ওপর নির্মিত সেতুর মাঝের পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় এই অবস্থা হয়েছে। নতুন বাজার, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ এপ্রিলছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ২৭
মাঠ থেকে তোলা পরিপক্ব ভুট্টা মাঠেই শুকাতে দিচ্ছেন এক নারী। কদমতলী, গাবতলী, বগুড়া, ১৮ এপ্রিলছবি: সোয়েল রানা
১৪ / ২৭
বেলগাছের পাতা ঝরে পড়েছে, শুকনো ডালে ঝুলছে বেল। সেনপাড়া, রংপুর, ১৮ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১৫ / ২৭
পিআইসিইউতে চিকিৎসাধীন আট মাস বয়সী মো. জাহিয়ান। ২৬ দিন ধরে হাসপাতালে ভর্তি এই শিশুকে ইনজেকশনের মাধ্যমে দুধ খাওয়াচ্ছেন তার মা। হামে আক্রান্ত হয়ে তার যমজ ভাই জাবিয়ানও ভর্তি রয়েছে একই হাসপাতালে। মাতুয়াইল শিশু–মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা, ১৮ এপ্রিলছবি: দীপু মালাকার
১৬ / ২৭
গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে এসেছেন বকুল সাহা। পথে ঘুরে নারী ও শিশুদের ব্যবহারের জন্য কানের দুলসহ কাপড়ের তৈরি নানা পণ্য বিক্রি করছেন। জিলা স্কুলমাঠ, রংপুর, ১৮ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
১৭ / ২৭
সূর্যের খরতাপে প্রকৃতিতে গরম বেড়েছে। স্বস্তি পেতে মানুষ পানিতে শরীর ভিজিয়ে নিচ্ছেন। এক ব্যক্তি তাঁর গরুকে নদীতে গোসল করিয়ে আরাম দেওয়ার চেষ্টা করছেন। গোমা, বাকেরগঞ্জ, বরিশাল, ১৮ এপ্রিলছবি: সাইয়ান
১৮ / ২৭
বিদ্যুতের তারে বসে আছে চড়ুই পাখি। কলাবাগান, পানছড়ি, খাগড়াছড়ি, ১৮ এপ্রিলছবি: জয়ন্তী দেওয়ান
১৯ / ২৭
জ্বালানি তেল নেই বলে পাম্পের প্রবেশমুখ বাঁশ ও ড্রাম দিয়ে আটকে রাখা হয়েছে। তবু তেলের আশায় পেট্রলপাম্পে ভিড় করছেন মোটরসাইকেলচালকেরা। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ১৮ এপ্রিলছবি: আলীমুজ্জামান
২০ / ২৭
ঝলঝলি বসন্তপুর গ্রামের উদ্যোক্তা আবুল কালাম আজাদের বাগানে থোকায় থোকায় ঝুলে আছে আঙুর। পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৮ এপ্রিলছবি: মজিবর রহমান খান
২১ / ২৭
ডিপো থেকে জ্বালানি তেলবাহী ট্রাক এসেছে পাম্পে। পেট্রলপাম্পের কর্মচারী সেই তেল মেপে দেখছেন। সঠিক মাপ বুঝে নেওয়ার পর রিজার্ভ ট্যাংকে জ্বালানি তেল রাখা হবে। নথুল্লাবাদ, বরিশাল, ১৮ এপ্রিলছবি: সাইয়ান
২২ / ২৭
গঙ্গাচড়া উপজেলা থেকে আসা হামে আক্রান্ত সন্তানকে ওষুধ খাওয়াচ্ছেন মা জায়তুনি বেগম। আইসোলেশন কক্ষ, শিশু ওয়ার্ড, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, ১৮ এপ্রিলছবি: মঈনুল ইসলাম
২৩ / ২৭
আগেভাগে লাগানো পাটের খেতে দল বেঁধে নিড়ানি দিচ্ছেন কৃষকেরা। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ১৮ এপ্রিলছবি: আলীমুজ্জামান
২৪ / ২৭
বর্ষার দূত হিসেবে পরিচিত কদম। তবে আষাঢ়ের আগেই বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে ফুটেছে এ ফুল। অসময়ে কদম ফুটতে দেখে মুগ্ধ হচ্ছেন অনেকে, কিনেও নিচ্ছেন আগ্রহ নিয়ে। বিজয় সরণি, ঢাকা, ১৮ এপ্রিলছবি: তানভীর আহাম্মেদ
২৫ / ২৭
রাজধানীর সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে চালানো হয় অভিযান। কিছুদিন যেতে না যেতেই আবারও ফুটপাত ও সড়ক দখল করে বসানো হয়েছে দোকান। নিউমার্কেট, ঢাকা, ১৮ এপ্রিলছবি: তানভীর আহাম্মেদ
২৬ / ২৭
হকারমুক্ত করতে সাম্প্রতিক অভিযানের পর অল্প সময়েই আবারও ফুটপাত ও সড়ক দখল করে বসেছে দোকান। এতে পথচারীদের চলাচলে তৈরি হচ্ছে ভোগান্তি, বাড়ছে যানজট। গুলিস্তান, ঢাকা, ১৮ এপ্রিলছবি: দীপু মালাকার
২৭ / ২৭
জ্বালানি শেষ হয়ে যাওয়ায় গাড়ি ঠেলে ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। নীলক্ষেত, ঢাকা, ১৮ এপ্রিলছবি: শুভ্র কান্তি দাশ