গোমতী নদীকে ব্যবহার করে মাদক পাচার বেড়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী কটক বাজার এলাকায় নদীর পাড়ে সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবির সদস্যরা। কটক বাজার, কুমিল্লা, ১৭ মার্চছবি: আবদুর রহমান
১১ / ২১
বর্ষা এলে আবার কাজে লাগবে নৌকা। এ সুযোগে চলছে মেরামতের কাজ। কাচারিঘাট, ময়মনসিংহ, ১৭ মার্চছবি: মোস্তাফিজুর রহমান
১২ / ২১
বহুল প্রতীক্ষিত সেতু খুলে দেওয়ায় নদীর দুই তীরে বাসিন্দাদের মধে৵ উচ্ছ্বাস। বাজনা বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁরা। গোমা সেতু, বাকেরগঞ্জ, বরিশাল, ১৭ মার্চছবি: সাইয়ান
ঈদযাত্রায় যাত্রীদের বিনা মূল্যে সেবা দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সিলেট রেলস্টেশনে স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসাকেন্দ্র। রেলস্টেশন, সিলেট, ১৭ মার্চছবি: আনিস মাহমুদ
১৬ / ২১
ঈদের ছুটিতে শহর থেকে গ্রামে যাচ্ছেন মা–মেয়ে। রেলস্টেশন, সিলেট, ১৭ মার্চ।ছবি: আনিস মাহমুদ
১৭ / ২১
ঈদ সামনে রেখে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ছেলের জন্য টুপি কিনছেন এক ব্যক্তি। দেওয়ানবাড়ি সড়ক, রংপুর। ১৭ মার্চছবি: মঈনুল ইসলাম
১৮ / ২১
সহমর্মিতার ঈদ কর্মসূচির অংশ হিসেবে প্রথম আলো নীলফামারী বন্ধুসভার উদ্যোগে শিশু–কিশোরদের মধে৵ ঈদের জামা বিতরণ করা হয়। টাউন ক্লাব মাঠ, নীলফামারী, ১৭ মার্চছবি: প্রথম আলো
১৯ / ২১
ঈদ সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। শহরের ফুটপাত ও বিপণিবিতানগুলোতে নতুন পোশাক ও জুতা কিনতে ক্রেতার ভিড়। দৌলতপুর, খুলনা, ১৭ মার্চছবি: সাদ্দাম হোসেন
২০ / ২১
সহমর্মিতার ঈদ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী ও গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসায় চাল প্রদানসহ দুস্থ পরিবারের মধে৵ আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ করা হয়। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৭ মার্চছবি: এম রাশেদুল হক