তরুণ উদ্যোক্তার বাগানে থোকায় থোকায় ঝুলছে বিদেশি জাতের আঙুর। মল্লিকবাড়ি গ্রাম, ভালুকা, ময়মনসিংহ, ৭ মেছবি: প্রথম আলো
৩ / ২৫
গাছের ডালে অপেক্ষমাণ মাছরাঙা পাখি। মিরপুর, ঢাকা, ৭ মেছবি: শামছুল হক টেংকু
৪ / ২৫
উঠোনে বসে সুচ-সুতার সাহায্যে কাঁথায় নকশা ফুটিয়ে তুলছেন এই গৃহবধূ। নরসিংহদিয়া, কৃষ্ণনগর, ফরিদপুর, ৭ মেছবি: আলীমুজ্জামান
৫ / ২৫
কয়েক দিন ঝড়বৃষ্টি থাকায় খেত থেকে নিয়ে আসা মসুর ডাল শুকানো যায়নি। এখন রোদ থাকায় চাতালে শুকিয়ে নেওয়া হচ্ছে। তালতলী, চরবাড়িয়া, বরিশাল, ৭ মেছবি: সাইয়ান
৬ / ২৫
কলাসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে নৌকায় ভেসে রাঙামাটি শহরের বাজারের পথে পাহাড়ি মানুষ। বালুখালী, রাঙামাটি, ৭ মেছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৫
কীর্তনখোলা নদীর মধ্যে জেগে ওঠা চরে ঘাসও গজিয়েছে। চরের পাশে নৌকা নিয়ে মাছ শিকার করছেন মৎস্যশিকারিরা। ভাঙ্গারপাড়, চরবাড়িয়া, বরিশাল, ৭ মেছবি: সাইয়ান
৮ / ২৫
বানরের আক্রমণ এড়াতে আগেভাগেই আধাপাকা লিচু সংগ্রহ করে বাজারে এনেছেন বিক্রেতা। কামিনীগঞ্জ বাজার, জুড়ী, মৌলভীবাজার, ৭ মেছবি: কল্যাণ প্রসূন
৯ / ২৫
পথের ধারে ফুটে আছে ভাঁটফুল। মুগবেলাই, কামারখন্দ, সিরাজগঞ্জ, ৭ মেছবি: আরিফুল গণি
১০ / ২৫
খানাখন্দে ভরা সড়কে জমে আছে বৃষ্টির পানি। সংস্কার না হওয়ায় দিনভর ভোগান্তি নিয়ে চলাচল করতে মানুষকে। কালীঘাট বাজার, সিলেট, ৭ মেছবি: আনিস মাহমুদ
১১ / ২৫
রোদ উঠতেই বৃষ্টিতে ভেজা নতুন ধানমাড়াইয়ে ব্যস্ত কিষান-কিষানি। একদিকে ধানমাড়াইয়ের পর চলছে ঝাড়াবাছা, অন্যদিকে উচ্ছিষ্ট খড় উঠানের এক পাশে পালা করে রাখছেন কৃষক। রহিমপুর, গয়েশপুর, পাবনা, ৭ মে
১২ / ২৫
বোরো ধান কেটে মাড়াই শেষে হাওর থেকে নৌকায় করে রোদে শুকাতে নিয়ে আসছেন কৃষকেরা। জিলকার হাওর, সদর, সিলেট, ৭ মেছবি: আনিস মাহমুদ
ঢাকার ফুটপাত দখল ও যানজট কমাতে সরকারের ‘ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ অনুযায়ী, গুলিস্তান এলাকার বিভিন্ন জোনে হকারদের নির্দিষ্ট স্থানে ব্যবসার জন্য বক্স আকারে জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে। শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ (পুরোনো বঙ্গবন্ধু অ্যাভিনিউ), ঢাকা, ৭ মেছবি: দীপু মালাকার
২২ / ২৫
জমিতে পানি, তাই ধান কেটে প্লাস্টিকের চেয়ারে রাখছেন কৃষক। মুন্সিরহাট, রংপুর, ৭ মেছবি: মঈনুল ইসলাম
২৩ / ২৫
উত্তর আমেরিকায় সামনের মাসে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। সেই আমেজে বাংলাদেশেও। বিশ্বকাপ উপলক্ষে পছন্দের দলের পতাকা কিনতে ভিড় করছেন ক্রেতারা। দোকানিরাও বিভিন্ন দেশের পতাকার সাজিয়ে রেখেছেন। গুলিস্তান, ঢাকা, ৭ মেছবি: দীপু মালাকার
২৪ / ২৫
রোদঝলমলে সকালেই গ্রামের সড়ক পরিণত হয়েছে ধান শুকানোর ব্যস্ত আঙিনায়। ভেলুপাড়া, রংপুর, ৭ মেছবি: মঈনুল ইসলাম
২৫ / ২৫
বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে মানববন্ধন। রাজবাড়ী, ৭ মেছবি: প্রথম আলো