একঝলক (২৬ নভেম্বর ২০২৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
বিলের পাশে খুঁটির ওপর শিকারের অপেক্ষায় বসে আছে একটি মেছো ইগল। নানাইয়া, শ্রীপুর, গাজীপুর, ২৬ নভেম্বর
ছবি: সাদিক মৃধা
২ / ১০
সকালে নাতিকে সাইকেলের চালকের আসনে বসিয়ে ঘুরতে বের হয়েছেন দাদা। দৌলতপুর, খুলনা, ২৬ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১০
হঠাৎ আনন্দে লাফালাফিতে মেতে উঠেছে ছাগলছানাটি। দৌলতপুর, খুলনা, ২৬ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১০
ঝোড়ো বাতাসে নুয়ে পড়া আমন ধান কাটছেন কৃষকেরা। শোলাকুন্ডু, কানাইপুর, ফরিদপুর, ২৬ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৫ / ১০
মহাসড়কে চলাচল নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশাভ্যানে শিশু শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে যাচ্ছেন চালক। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। রংপুর-নীলফামারী মহাসড়ক, পাগলাপীর, রংপুর, ২৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
হেমন্তের সকালে লাল শাপলায় ভরে উঠেছে ডিবির হাওর। শাপলাভরা বিলে নৌকায় ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা। ডিবির হাওর, জৈন্তাপুর, সিলেট, ২৬ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৭ / ১০
জেলেদের জালে ধরা পড়া তাজা মাছ কিনছেন পাহাড়ি দুই নারী। তংচংগ্যা পাড়া মুখ, রাঙামাটি, ২৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১০
রাঙামাটি সার্কিট হাউস প্রাঙ্গণে ফুটে আছে লাল কস্তুরি জবা। রাঙামাটি, ২৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১০
বাড়ি নির্মাণের জন্য বাঁশ ফালি করার কাজে ব্যস্ত তিনি। ভাঙ্গামুড়া পাড়া, বান্দরবান, ২৬ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা
১০ / ১০
দল বেঁধে বাদামখেতে নিড়ানি দিচ্ছেন পাহাড়ি নারীরা। ভাঙ্গামুড়া পাড়া, বান্দরবান, ২৬ নভেম্বর
ছবি: মং হাই সিং মারমা