কোরবানির ঈদে মাংস কাটার জন্য গাছের গুঁড়ির চাহিদা বেড়ে যায়। স্থানীয়ভাবে এটি খাইট্টা নামে পরিচিত। তেঁতুলগাছ কেটে তৈরি করা হচ্ছে বড় আকৃতির খাইট্টা। পৈলানপুর, পাবনা, ১৮ জুনছবি: হাসান মাহমুদ
২ / ২০
সিলেটে মুষলধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে শিশুকে স্কুলে নিয়ে যাচ্ছেন অভিভাবক। শিবগঞ্জ, সিলেট, ১৮ জুনছবি: আনিস মাহমুদ
৩ / ২০
মাছ ধরার নৌকা মেরামতের কাজ চলছে। ঝাঁকুনিপাড়া, কুমিল্লা, ১৮ জুনছবি: এম সাদেক
৪ / ২০
কুমিল্লা নগরে মশার উপদ্রব বেড়েছে। ফগার মেশিন দিয়ে ছিটানো হচ্ছে মশার ওষুধ। ছোটরা, কুমিল্লা, ১৮ জুনছবি: এম সাদেক
৫ / ২০
বৃষ্টিতে ঘাঘট নদের পানি বেড়েছে। সেখানে মাছ ধরতে নামছেন জেলেরা। পানবাড়ি, রংপুর, ১৮ জুনছবি: মঈনুল ইসলাম
৬ / ২০
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে। ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। কান্দিরপাড় পূবালী চত্বর, কুমিল্লা, ১৮ জুনছবি: এম সাদেক
৭ / ২০
গাছে ঝুলছে লাল জামরুল। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৮ জুনছবি: এম রাশেদুল হক
৮ / ২০
খালা তানিয়া আক্তারের সঙ্গে মালা বিক্রি করতে বেরিয়েছে শিশু আলী হোসেন। গোলাপ, রজনীগন্ধা আর কাঠগোলাপ ফুলের প্রতিটি মালা ২০ টাকা বিক্রি করেন তাঁরা। জল্লারপাড়া এলাকায়, নারায়ণগঞ্জ, ১৮ জুনছবি: দিনার মাহমুদ।
গৃহস্থালির কাজে কুলার ব্যবহার এখনো দেখা যায়। বাজারে বাঁশের তৈরি প্রতিটি কুলা বিক্রি করা হচ্ছে ১১০ টাকায়। নালিতাবাড়ী পৌর শহর, শেরপুর, ১৮ জুনছবি: আবদুল মান্নান
১১ / ২০
বোরো ধান চাষের মৌসুম শুরু হয়েছে। বীজতলা থেকে ধানের চারা সংগ্রহ করছেন পাহাড়ি নারীরা। লাচারি পাড়া, রামগড়, খাগড়াছড়ি, ১৮ জুনছবি: সুপ্রিয় চাকমা
১২ / ২০
নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায় ট্রাকটি। বোয়ালিয়া বাজার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ১৮ জুনছবি: প্রথম আলো
১৩ / ২০
পশু হাসপাতালে পোষা বিড়ালের চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। বন্দর ঘাট এলাকায়, নারায়ণগঞ্জ, ১৮ জুনছবি: দিনার মাহমুদ
১৪ / ২০
ময়ূর নদীর আবর্জনায় আগুন লেগে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। এরই মধ্যে ভোগান্তি নিয়ে চলাচল করছেন সবাই। গল্লামারি, খুলনা, ১৮ জুনছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২০
স্কুল ছুটি শেষে বৃষ্টির মধ্যে ফুটবল খেলায় মেতেছে শিক্ষার্থীরা। কুমিল্লা জিলা স্কুল মাঠ, ১৮ জুনছবি: এম সাদেক
১৬ / ২০
ইট ভেঙে খোয়া বানানোর কাজে ব্যস্ত শ্রমিকেরা। প্রতি ঝুড়ি খোয়া ভেঙে ১০ টাকা মজুরি পান তাঁরা। সোনাডাঙ্গা বাইপাস সড়ক, খুলনা, ১৮ জুনছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২০
সাইকেলে করে চুপিনগর উচ্চবিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। চুপিনগর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১৮ জুনছবি: সোয়েল রানা
১৮ / ২০
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশ উপলক্ষে মাইক লাগানোর কাজ চলছে। সেন্ট্রাল হাইস্কুল মাঠ, বগুড়া, ১৮ জুনছবি: সোয়েল রানা
১৯ / ২০
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শাবককে পিঠে নিয়ে যাচ্ছে মা বানর। দীননাথ সেন রোড, গেন্ডারিয়া, ঢাকা, ১৮ জুনছবি: দীপু মালাকার
২০ / ২০
খানাখন্দে ভরা সড়ক। তাতে জমেছে বৃষ্টির পানি। এতে চলাচল করতে চরম ভোগান্তিতে পড়ছেন লোকজন। উত্তর জুরাইন, শ্যামপুর, ঢাকা, ১৮ জুনছবি: দীপু মালাকার