একঝলক (১৫ ডিসেম্বর, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
মৌলভীবাজার পিটিআই কেন্দ্রে পাকিস্তানি হানাদার বাহিনীর তৈরি বাংকার। সেখানে পরিদর্শনে যান শিক্ষার্থীরা। ১৫ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
২ / ১১
গ্রামে শীতের তীব্রতা বেড়েছে। এতে চাহিদা বেড়েছে শিশুদের মোজা, টুপিসহ গরম কাপড়ের। সড়কের পাশে ভ্রাম্যমাণ ব্যবসায়ী বসেছেন শিশুদের গরম কাপড় নিয়ে। কান্দির পাড়, কুমিল্লা, ১৫ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৩ / ১১
নিত্যপণ্যের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। ওএমএসের চাল কিনতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে করতে সড়কের পাশে বসে পড়েছেন নারীরা। গর্জনখোলা, কুমিল্লা, ১৫ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৪ / ১১
হেমন্তের শেষ দিকে এসে উত্তরের জেলা পঞ্চগড় ঢাকা পড়েছে ঘন কুয়াশায়। দিন দিন তাপমাত্রা কমতে থাকায় অনুভূত হচ্ছে হাড়কাঁপানো শীত। গত বুধবার রাতভর বৃষ্টির মতো টিপ টিপ করে ঝরতে থাকা ঘন কুয়াশা ছিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত। ঘন কুয়াশার মধ্যেই সকাল সকাল কাজের উদ্দেশ্যে বের হয়েছেন মানুষ। শিংপাড়া, পঞ্চগড়, সকাল ৮টা, ১৫ ডিসেম্বর
ছবি: রাজিউর রহমান
৫ / ১১
ডালে বসে পতঙ্গের খোঁজে পতঙ্গভোজী নীল কটকটিয়া পাখি। শোলপুর, রূপসা, খুলনা, ১৫ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১১
রংপুরে ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। সামান্য দূরে কিছুই ঠাহর করা যাচ্ছে না। শীতও বেড়েছে। তবু সাইকেল চালিয়ে কাজে যাচ্ছেন মানুষ। বেতারপাড়া, রংপুর, ১৫ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১১
জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বইমেলায় স্টল ঘুরে বই দেখছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার আজ ছিল পঞ্চম দিন। জিয়া হল, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৫ ডিসেম্বর
ছবি: দিনার মাহমুদ
৮ / ১১
ধানমাড়াইয়ে ব্যস্ত সময় কাটছে কিষানির। শোলপুর, রূপসা, খুলনা, ১৫ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১১
শীতের কুয়াশাচ্ছন্ন সকালে কৃষিশ্রমিকেরা কাজ পেতে অপেক্ষা করছেন। বর্তমানে বোরো রোপণসহ বিভিন্ন কাজে রোজ ৪০০ থেকে ৫০০ টাকায় দিনমজুরি পাওয়া যায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৫ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ১১
মহান বিজয় দিবস সামনে রেখে শহরের ব্যস্ততম এলাকায় বিক্রি হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ১৫ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১১ / ১১
রাজবাড়ীতে মশার উপদ্রব বেড়েছে। পৌরসভার উদ্যোগে মশকনিধন স্প্রে করা হয়। পুলিশ সুপারের বাসভবন এলাকা, রাজবাড়ী, ১৫ ডিসেম্বর
ছবি: এজাজ আহম্মেদ