একঝলক (২১ জুন ২০২৬)

১ / ৩০
ড্রাগন ফুলে মধু আহরণে মৌমাছি। ভুতের টিলা, রাঙামাটি, ২১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৩০
বিশ্বকাপের উন্মাদনায় সারা বিশ্বের সঙ্গে মেতেছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। প্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশালাকৃতির জার্সি টাঙিয়ে সমর্থন জানাচ্ছেন তাঁরা। রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ৩০
নিজেদের পাশাপাশি ঘরের গরুর খাবারও জোগাতে হয় কৃষকদের। তাই গোখাদ্য ধানের খড় বাড়ির পাশে সড়কের ধারে গাদা করে রাখছেন এক কৃষক দম্পতি। কানাইর টেক, ফরিদপুর, ২১ জুন
ছবি: আলীমুজ্জামান
৪ / ৩০
সিলেটের হাওরগুলো এখন পানিতে টইটম্বুর। হাওরের নতুন পানিতে নৌকায় ভেসে মাছ শিকার করছেন হাওরপারের মানুষজন। উফতার হাওর, সদর, সিলেট, ২১ জুন
ছবি: আনিস মাহমুদ
৫ / ৩০
বাড়ির উঠানে বসে খেজুরের পাতা দিয়ে পাটি তৈরি করছেন গৃহবধূ হোসনেয়ারা বেগম। চরভদ্রাসন, ফরিদপুর, ২১ জুন
ছবি: আলীমুজ্জামান
৬ / ৩০
ভ্রাম্যমাণ ধান ভাঙার কল নিয়ে বেরিয়েছেন দুজন। হাওরপারে ঘুরে ঘুরে ধান ভাঙবেন তাঁরা। বাউয়ারকান্দি, সদর, সিলেট, ২১ জুন
ছবি: আনিস মাহমুদ
৭ / ৩০
বাগান থেকে আম পেড়ে ঝুড়ি ভরে নিয়ে যাচ্ছেন পাহাড়ি একদল নারী। পানছড়ি দুদুকছড়া, খাগড়াছড়ি, ২১ জুন
ছবি: জয়ন্তী দেওয়ান
৮ / ৩০
বাগানে ফুটেছে নজরকাড়া জবা ফুল। ছবিটি আজ রোববার কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকার
ছবি: আবদুর রহমান
৯ / ৩০
গাছে থোকায় থোকায় ঝুলছে আমড়া। লিচুবাগান, তংচংগ্যা, রাঙামাটি, ২১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ৩০
ফরিদপুর শহরের মুজিব সড়কের বেড়িবাঁধ থেকে টেপাখোলা রেলক্রসিং পর্যন্ত আরসিসি ঢালাই সড়ক নির্মাণ করা হচ্ছে। টেপাখোলা, ফরিদপুর, ২১ জুন
ছবি: আলীমুজ্জামান
১১ / ৩০
বৃষ্টিভেজা কাঠগোলাপ। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ২১ জুন
ছবি: আকমল হোসেন
১২ / ৩০
জমি প্রস্তুত করে সেখানে আমন ধানের বীজ ছিটিয়ে দিচ্ছেন কৃষক। দুই থেকে আড়াই মাস পর ধানের চারা রোপণের জন্য প্রস্তুত হবে। নইয়ারি, ঝালকাঠি, ২১ জুন
ছবি: সাইয়ান
১৩ / ৩০
কসমস ফুলে উড়ে বেড়াচ্ছে মৌমাছি। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ, ২১ জুন
ছবি: মোস্তাফিজুর রহমান
১৪ / ৩০
খুলনা সিটি করপোরেশন এলাকার বিভিন্ন মহল্লা থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা এনে সড়কের পাশে ফেলছেন পরিচ্ছন্নতাকর্মীরা। সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় সড়কেই জমছে বর্জ্য। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ। কবির বটতলা, খুলনা, ২১ জুন
ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ৩০
বিলের ধারে জমির আলে ফুটেছে ঘাগড়া ফুল। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২১ জুন
ছবি: সাদিক মৃধা
১৬ / ৩০
সবুজ ডাঁটার ওপর ডানা মেলে বসেছে রঙিন প্রজাপতি। কালাঘাটা, বান্দরবান, ২১ জুন
ছবি: মং হাই সিং মারমা
১৭ / ৩০
চলছে এখন লটকনের মৌসুম। পাইকারি বাজারেও কমেছে এই ফলের দাম। সাতসকালে কেনাবেচায় ভিড় পাইকারি অস্থায়ী বাজারে। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুর, ২১ জুন
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ৩০
প্রচণ্ড রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে দুই শিশুশিক্ষার্থী। ক্রাইক্ষ্যং পাড়া, বান্দরবান, ২১ জুন
ছবি: মং হাই সিং মারমা
১৯ / ৩০
সবুজ মাঠের মাঝখানে পাতা বেঞ্চে বসে আছে একটি দোয়েল পাখি। বিন্দুবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ২১ জুন
ছবি: সাদিক মৃধা
২০ / ৩০
আষাঢ়ের বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন পানির বিস্তৃত জলরাশিতে নিশ্চিন্তে ভেসে বেড়াচ্ছে সাদা হাঁসের দল। বাউয়ারকান্দি, সিলেট, ২১ জুন
ছবি: আনিস মাহমুদ
২১ / ৩০
সকাল থেকেই বৈরী আবহাওয়া। তবু গ্রাম থেকে শহরে কাজের খোঁজে দল বেঁধে আসছেন দিনমজুরেরা। পুলিশ লাইনসের সামনে, রংপুর, ২১ জুন
ছবি: মঈনুল ইসলাম
২২ / ৩০
নৌপথে চলাচলরত কার্গো জাহাজ পদ্মা নদীর পাড়ে উঠিয়ে শূন্যে তুলে মেরামত শেষে রঙের আঁচড় দিচ্ছেন ডেন্টিং শ্রমিকেরা। বালিয়াডাঙ্গী, ফরিদপুর, ২১ জুন
ছবি: আলীমুজ্জামান
২৩ / ৩০
চা-বাগানে এখন পাতা তোলার মৌসুম। পোকার আক্রমণ থেকে রক্ষায় এই সময়ে চা-বাগানের ঘাসে কীটনাশক ছিটানো হয়। মালনীছড়া, সিলেট, ২১ জুন
ছবি: আনিস মাহমুদ
২৪ / ৩০
সুয়ারেজ লাইন সংস্কারের জন্য খোঁড়া হয়েছে সড়ক, চলাচলে ভোগান্তিতে এলাকাবাসী। ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা, ২১ জুন
ছবি: তানভীর আহাম্মেদ
২৫ / ৩০
কুষ্টিয়ায় ট্রাক উল্টে খাদে পড়ে আগুন ধরে যায়। এতে দুজন নিহত হয়েছেন। বাইপাস, কুষ্টিয়া, ২১ জুন
ছবি: প্রথম আলো
২৬ / ৩০
ভ্যানে করে প্লাস্টিকের হরেক পণ্য বিক্রি করতে বেরিয়েছেন একজন বিক্রেতা। সেখান থেকে পছন্দের পণ্য কিনছেন কয়েকজন। মালনীছড়া, সিলেট, ২১ জুন
ছবি: আনিস মাহমুদ
২৭ / ৩০
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার করে তাঁকে পুনর্ববহালের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন। জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ ফটক, রাঙামাটি, ২১ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২৮ / ৩০
মোহাম্মদপুরের বাসিন্দা সাত বছর বয়সী আরাফ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার দিন ধরে রাজধানীর শিশু হাসপাতালে চিকিৎসাধীন। শিশু হাসপাতাল, ঢাকা, ২১ জুন
ছবি: মীর হোসেন
২৯ / ৩০
গাছের কাণ্ডে ডুমুর ফল। স্টেশন ক্লাব, কুমিল্লা, ২১ জুন
ছবি: আবদুর রহমান
৩০ / ৩০
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর প্রবল স্রোতে সেতু রক্ষা বাঁধে ভাঙন শুরু হয়েছে। তিস্তা সড়ক সেতু, গঙ্গাচড়া, রংপুর, ২১ জুন
ছবি: মঈনুল ইসলাম