সড়কের পাশে বিক্রি করা নানা ধরনের শীতের পোশাক ক্রেতাদের চাহিদা অনুযায়ী কেটে ঠিক করছেন দরজি। পোশাক কাটার ধরন অনুযায়ী ২০ থেকে ২০০ টাকা মজুরি নেন তিনি। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ১৯ জানুয়ারিছবি: সাইয়ান
কাজের ফাঁকে বাড়ি থেকে আনা খাবার খেতে বসেছেন দুজন কৃষক। বাউয়ারকান্দি হাওর, সিলেট, ১৯ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
১২ / ২১
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে গতকাল রোববার হাইকোর্টে রিট করেছেন স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) প্রার্থী মমিনুর রশিদ। হাইকোর্টের রায় ঘোষণার আগে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক, ১৯ জানুয়ারিছবি: আনিস মাহমুদ
কুড়িগ্রামের চিলমারী থেকে মিষ্টি আলু নিয়ে এসে বিক্রি করছেন এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী। জিলা স্কুলের সামনে, রংপুর, ১৯ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৫ / ২১
গণভোটের প্রচারের জন্য সারা দেশে ঘুরছে ভোটের গাড়ি। বিভিন্ন স্থানে দিনে ও রাতে সমাবেশ করে এই প্রচারণা চালানো হচ্ছে। সাতমাথা, বগুড়া, ১৯ জানুয়ারিছবি: সোয়েল রানা
১৬ / ২১
ভাটার চুল্লিতে পোড়ানোর জন্য কাঁচা ইট নিয়ে যাওয়া হচ্ছে। শরাফপুর, ডুমুরিয়া, খুলনা, ১৯ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
বছরের শুরুতে অনেক স্কুলে এখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। স্কুলের খেলায় বিস্কুট–দৌড়ে অংশ নিয়েছে ছোট্ট শিশুরা। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠ, পাবনা, ১৯ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
২১ / ২১
বেলা শেষে জাল নিয়ে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৯ জানুয়ারিছবি: তাফসিলুল আজিজ