একঝলক (৯ অক্টোবর ২০২৬)

১ / ১০
নদ-নদীতে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। তাই অবসর সময়ে সড়কের পাশে বসে জেলেরা ছিঁড়ে যাওয়া জাল মেরামত করে নিচ্ছেন। চরআইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ৯ অক্টোবর। ছবি: সাইয়ান
২ / ১০
ফসলের খেতে পাখি তাড়াতে বসানো হয়েছে কাকতাড়ুয়া। মালিপাড়া গ্রাম এলাকা, শাজাহানপুর, বগুড়া, ৯ অক্টোবর। ছবি: সোয়েল রানা
৩ / ১০
খালের পানি কমে গেছে। জাল ফেলানোর তাড়া নেই মাছশিকারিদের। কালুডাঙ্গা গ্রাম, গাবতলী, বগুড়া, ৯ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৪ / ১০
নিজ প্রতিষ্ঠান নিউ টুম্পা যন্ত্রসংগীতের দোকানে বসে ঢোল তৈরি করছেন শ্যামল চন্দ্র দাস। ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড, দাউদকান্দি, কুমিল্লা, ৯ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১০
কৃষকের পাটখেতে ফুটেছে মেস্তা বা কেনাফ পাটগাছের ফুল। চৌবাড়ী, কামারখন্দ, সিরাজগঞ্জ, ৯ অক্টোবর
ছবি: আরিফুল গণি
৬ / ১০
বালুর মাঠে জন্মানো কাশবন কেটে কাশ সংগ্রহ করছেন পানচাষিরা। এগুলো দিয়ে পানের বরজের ছাউনি তৈরি করা হবে। শিরোমণি, খুলনা, ৯ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১০
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গত মঙ্গলবার বিকেলে ২২ কেজি ওজনের এ বাগাড়টি ২৮ হাজার ৬০০ টাকায় কিনে ৩০ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ী সোহেল মোল্লা। দৌলতদিয়া, রাজবাড়ী, ৯ অক্টোবর
ছবি: এম রাশেদুল হক
৮ / ১০
পাহাড়ি কিষানি। ঝুড়ি আর দা নিয়ে কাজ করতে গন্তব্যে ছুটেছেন। রাঙাপানি গ্রাম, রাঙামাটি, ৯ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১০
প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের দ্বিতীয় দিনের আঞ্চলিক সেমিফাইনাল খেলা। মাঠে লড়ছে সিটি তৃণমূল ফুটবল একাডেমি সিলেট ও রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। সিলেট জেলা স্টেডিয়াম, সিলেট, ৯ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১০ / ১০
প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে অনুশীলনে ব্যস্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রমীলা ফুটবল একাডেমির খেলোয়াড়েরা। নিমগাছী উচ্চবিদ্যালয় মাঠ, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৯ অক্টোবর
ছবি: সাজেদুল আলম