সকালে টানা ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। গ্রিন রোড, ঢাকা, ১২ জুনছবি: সৈয়দ জাকির হোসেন
২ / ১৮
গরম থেকে বাঁচতে পুকুরে নেমে শিশু-কিশোরদের ঝাঁপাঝাঁপি। টিক্কারচর, সদর উপজেলা, কুমিল্লা, ১২ জুনছবি: এম সাদেক
৩ / ১৮
দুপুরের পর নেমে এল বৃষ্টি। প্রার্থীদের এজেন্ট ও ভোটাররা জামিয়া তৈয়বা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ভোটকেন্দ্রের সামনে অবস্থান নেন। খালিশপুর মানুষের বিল্ডিং মোড় এলাকায়, খুলনা, ১২ জুনছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৮
ছাগলের পাল নিয়ে মাঠে যাচ্ছেন কৃষক মো. হারুন মিয়া। রোদ থেকে বাঁচতে মাথায় দিয়েছেন ছাতা। অরণ্যপুর এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ১২ জুনছবি: এম সাদেক
৫ / ১৮
বিক্রির জন্য স্তূপ করে রাখা হয়েছে কাঁঠাল। ব্রাহ্মণবাজার, কুলাউড়া, মৌলভীবাজার, ১২ জুনছবি: প্রথম আলো, মৌলভীবাজার
৬ / ১৮
প্রতিদিন সকালে বসে সবজির পাইকারি বাজার। দূরদূরান্ত থেকে ক্রেতারা আসেন এখানে। বিরামপুর পৌরশহরের পাইলট স্কুল মাঠ, দিনাজপুর, ১২ জুনছবি: নূরে আলম সিদ্দিকী
৭ / ১৮
রাস্তা তৈরির জন্য পিচ গলিয়ে পাথরকুঁচির সঙ্গে মেশানো হচ্ছে। কিন্তু খরচ বাঁচাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে রাবার, চামড়া ও বিভিন্ন ধরনের প্লাস্টিক। এর ফলে দুর্গন্ধযুক্ত দূষিত ধোঁয়া বায়ুদূষণ করছে। মুখ না ঢেকে এখানে যাঁরা কাজ করছেন, তাঁরাও রয়েছেন স্বাস্থ্যঝুঁকিতে। রেলগেট এলাকা, টেবুনিয়া, পাবনা, ১২ জুনছবি: হাসান মাহমুদ
৮ / ১৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে ‘সহায়তাকারী’ পরিচয়ে ভোটারের সঙ্গে গোপন কক্ষে এক প্রার্থীর সমর্থক। বীর প্রতীক গাজী কমিউনিটি সেন্টার, তিন নম্বর ওয়ার্ড, ১২ জুনছবি: গোলাম রাব্বানী
৯ / ১৮
কাঠের গুঁড়িতে বসে আছে বানরের দুই ছানা। এক ছানা আরেক ছানার শরীর থেকে উকুন বাছাই করে দিচ্ছে। সাপছড়ি পাহাড়, সদর উপজেলা, রাঙামাটি, ১২ জুনছবি: সুপ্রিয় চাকম
১০ / ১৮
কক্সবাজার পৌরসভা নির্বাচনে ১০ নং ওয়ার্ডের প্রিপারেটরি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি। সকাল সাড়ে ৯টা, ১২ জুনছবি: প্রথম আলো
১১ / ১৮
২০০৭ সাল থেকে বিভিন্ন সময় লালখানবাজার এলাকায় পাহাড়ধসে নিহত হচ্ছে লোকজন। এরপরও সেখানে পাহাড় দখল চলছেই। প্রতিবছর পাহাড় কেটে ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা হচ্ছে বসতি। ট্রাঙ্কিরপাহাড় এলাকা, লালখান বাজার, চট্টগ্রাম, ১২ জুনছবি: সৌরভ দাশ
১২ / ১৮
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারের উপস্থিতি কম। পাথারিয়া ভোটকেন্দ্র, তারাকান্দা, ময়মনসিংহ, ১২ জুনছবি: আনোয়ার হোসেন।
১৩ / ১৮
কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের পাইপের ওপর দুরন্তপনায় মেতে উঠেছে শিশু-কিশোরেরা। এতে ঘটতে পারে দুর্ঘটনা। বেলা ৩টা, কর্ণফুলী নদীর উত্তর পাশে, চট্টগ্রাম, ১২ জুনছবি: জুয়েল শীল
১৪ / ১৮
মুষলধারে বৃষ্টি হয়েছে গতকাল রোববার রাতে। এতে অনেক স্থানে পানি জমে গেছে। সিলেট-জকিগঞ্জ সড়কের আলমপুর এলাকা, সিলেট, ১২ জুনছবি: আনিস মাহমুদ
১৫ / ১৮
মাড়াই শেষে বাড়ির উঠানে রোদে ভুট্টা শুকাচ্ছেন এক গৃহবধূ। হাফেজ ডাঙ্গী এলাকা, চর মাধবদিয়া ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ১২ জুনছবি: আলীমুজ্জামান
১৬ / ১৮
একটি যাযাবর পরিবারের শিশু টুনি খাতুন তাদের অস্থায়ী ঘরে বসে খেলছে। কহুলী গ্রাম, নন্দীগ্রাম, বগুড়া, ১২ জুনছবি: সোয়েল রানা
১৭ / ১৮
রঙিন কাগজে তৈরি নানা রকমের খেলনা বিক্রি করতে নওগাঁ থেকে রংপুরে এসেছেন সাজ্জাদ পালোয়ান। প্রতিটি খেলনা বিক্রি করছেন ১০ টাকায়। কুকরুল এলাকা, রংপুর। ১২ জুনছবি: মঈনুল ইসলাম
১৮ / ১৮
বাজারে এসেছে মৌসুমি ফল লটকন। পাইকারিতে প্রতি মণ বিক্রি হচ্ছে এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকায়। টাউন হলের সামনে, রংপুর, ১২ জুনছবি: মঈনুল ইসলাম