বীজতলা থেকে আমন ধানের চারা তুলে রোপণ করতে মাঠে নিয়ে যাচ্ছেন এক কৃষক। সোমেশপুর এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২২ আগস্টছবি: আলীমুজ্জামান
২ / ১৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় লরি উল্টে পড়ে সেটির চাপায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের চারজন নিহত হয়েছেন। কুমিল্লা, ২২ আগস্টছবি: প্রথম আলো
৩ / ১৩
জামালপুর বিএনপির সম্মেলন উপলক্ষে শহরজুড়ে ব্যানার-ফেস্টুন লাগানোর পাশাপাশি ফটক নির্মাণ করা হয়েছে। জামালপুর, ২২ আগস্টছবি: প্রথম আলো
৪ / ১৩
শাপলা শুধু জাতীয় ফুলই নয়, এটি গ্রামীণ জীবনের একটি অন্যতম খাবারও। শাপলা সবজি হিসেবে খাওয়া হয়। সবজি ব্যবসায়ী মালেক মিয়া প্রতি আঁটি শাপলা ৩০ টাকায় বিক্রি করছেন। টমছমব্রিজ এলাকা, কুমিল্লা, ২২ আগস্টছবি: আবদুর রহমান
৫ / ১৩
রাস্তার পাশের নিচু জমিতে পড়ে থাকা মরা গাছের ডালে শিকারের উদ্দেশ্যে ওত পেতে বসে আছে একটি মাছরাঙা পাখি। বাজিতপুরের বুড়িকান্দা এলাকায়, কিশোরগঞ্জ, ২১ আগস্টছবি: তাফসিলুল আজিজ
রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত ২৬ হাজার ৭৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাঁদের ২৩ শতাংশই ঢাকায়। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ২২ আগস্টছবি: দীপু মালাকার