Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
একঝলক
একঝলক (২৮ এপ্রিল, ২০২৩)
প্রথম আলো ডেস্ক
আপডেট: ২৮ এপ্রিল ২০২৩, ১২: ৪৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
১ / ১৯
ধানের কচি পাতায় বসেছে ফড়িং। ধুলন্ডি, ঘিওর উপজেলা, মানিকগঞ্জ, ২৮ এপ্রিল
ছবি: আব্দুল মোমিন
২ / ১৯
ঝালাইয়ের কাজে ব্যস্ত এক মিস্ত্রি। আবু নাসের হাসপাতাল এলাকা, খুলনা, ২৭ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৯
গাছের সঙ্গে দড়ি আর কাপড় বেঁধে তৈরি করা দোলনায় দুলছে শিশুরা। খান সড়ক, বরিশাল নগর, ২৮ এপ্রিল
ছবি: সাইয়ান
৪ / ১৯
মাঠ থেকে যন্ত্রের সাহায্যে মাড়াই করা ধান পাশের সড়কে রাখা হচ্ছে। কহিতকুল গ্রাম, শেরপুর, বগুড়া, ২৮ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৫ / ১৯
হাসনাহেনা ফুলে একটি প্রজাপতি। গোয়ালখালী, খুলনা, ২৮ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৯
খেত থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষক। দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর, কুমিল্লা, ২৮ এপ্রিল
ছবি: এম সাদেক
৭ / ১৯
ঝুঁকি নিয়ে হেলমেট ছাড়াই মোটরসাইকেলে গন্তব্যে যাচ্ছে একটি পরিবার। বিজয়পুর রেল ক্রসিং, দক্ষিণ উপজেলা, কুমিল্লা, ২৮ এপ্রিল
ছবি: এম সাদেক
৮ / ১৯
গাছের ডালে বসে লিচু খাচ্ছে একটি কাঠবিড়ালি। মেহেরচণ্ডী, রাজশাহী, ২৮ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
৯ / ১৯
সড়কের পাশে বিক্রি হচ্ছে কাঁচা আম। মেহেরচণ্ডী বাজার, রাজশাহী, ২৮ এপ্রিল
ছবি: শহীদুল ইসলাম
১০ / ১৯
ধান কাটা শেষে সেচযন্ত্রের পানিতেই গোসল। কয়রা বন্দ, ইটনা, কিশোরগঞ্জে, ২৭ এপ্রিল
ছবি: তাফসিলুল আজিজ
১১ / ১৯
বাজারে নতুন ধান আসা শুরু হয়েছে। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক এবং ব্যাপারীরা। বাগমারা বাজার, লালমাই, কুমিল্লা, ২৮ এপ্রিল
ছবি: এম সাদেক
১২ / ১৯
রাতে ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের। কৃষক জামাল শেখের জমির বোরো ধান নুইয়ে পড়েছে। ইকরি, গেরদা, ফরিদপুর, ২৮ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৯
বাড়ির উঠানে ধান সেদ্ধ করছেন গৃহবধূ লাবণি বেগম। পরে এই ধান রোদে শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে চাল করে আনা হবে। ইকরা, গেরদা, ফরিদপুর, ২৮ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৯
বৈশাখের তপ্ত দুপুরে গাছের ডালে ঝুলে আছে একটি বাদুড়। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২৮ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
১৫ / ১৯
বাড়ির পাশের সড়কে খেলায় মেতেছে এক শিশু। ডিমলা, রংপুর, ২৮ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ১৯
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মস্থলমুখী মানুষ। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২৮ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৭ / ১৯
সাপ্তাহিক ছুটির দিনে স্কুলের সামনের সড়কে বসেছে ‘হলিডে মার্কেট’। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা, ২৮ এপ্রিল
ছবি: দীপু মালাকার
১৮ / ১৯
তরমুজের পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। কদমতলী, চট্টগ্রাম, ২৮ এপ্রিল
ছবি: জুয়েল শীল
১৯ / ১৯
গুদামজাতকরণের জন্য ট্রাক থেকে লবণ খালাস করছেন শ্রমিকেরা। প্রক্রিয়াজাতকরণের পর তা বিক্রি করা হবে। রাজাখালী, চট্টগ্রাম, ২৮ এপ্রিল
ছবি: জুয়েল শীল
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
একঝলক
থেকে আরও দেখুন
একঝলক