একঝলক (২৩ জানুয়ারি ২০২৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
ডানা শুকাচ্ছে এক পানকৌড়ি। মোল্লামিল, রাজশাহী, ২৩ জানুয়ারি
ছবি শহীদুল ইসলাম
২ / ১৫
গাছের ডালে বসে আছে শ্যামা পাখি। কলা বন্যা গ্রাম, রাঙামাটি, ২৩ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৫
কুয়াশার কারণে সকালে রোদের দেখা মেলেনি। সেই সঙ্গে বাতাসও বইছে। এমন ঠান্ডায় জবুথবু জনজীবন। ধান গবেষণা সড়ক, বরিশাল, ২৩ জানুয়ারি
ছবি: সাইয়ান
৪ / ১৫
শীতে কাবু নৈশপ্রহরী। ভোরবেলা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় তিনি। যদিও এভাবে শীত নিবারণের ঝুঁকি আছে। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ২৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৫
শিশু–কিশোরদের শারীরিক মানসিক ও নান্দনিক বিকাশের লক্ষ্যে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা দলের ফাইনাল খেলায় চরভদ্রাসন উপজেলা দলকে ২-০ গোলে হারিয়ে ফরিদপুর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। গোয়ালচামট মহিম ইনস্টিটিউশন মাঠ, ফরিদপুর, ২৩ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৬ / ১৫
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে প্রায় চার ঘণ্টা বন্ধের পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার পর ফেরি চলাচল শুরু হয়। দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী, ২৩ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৭ / ১৫
ঢালাই করে অটোরিকশা ও কৃষির যন্ত্রাংশ এবং সুতা তৈরির কারখানার মেশিনের যন্ত্রাংশ বানাচ্ছেন কারিগরেরা। কাঁচামালের দাম বাড়ার কারণে বিপাকে পড়তে হচ্ছে কারখানার মালিকদের। কোনাপাড়া, ডেমরা, ঢাকা, ২৩ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১৫
ঘন কুয়াশার মধ্যে রেললাইন ধরে স্কুলে যাচ্ছে শিশুরা। এভাবে রেললাইন ধরে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। বৈকালী, খুলনা, ২৩ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৫
বাঙালির মিলনমেলার বড় আয়োজনের একটি হচ্ছে একুশে বইমেলা। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে চলছে বিভিন্ন প্রকাশনীর স্টল তৈরিতে ঠুকটাক শব্দে মুখর হয়ে উঠেছে। সোহরাওয়ার্দী  উদ্যান, ঢাকা, ২৩ জানুয়ারি
ছবি: জাহিদুল করিম
১০ / ১৫
শীতে জবুথবু এক পাহাড়ি বৃদ্ধা গায়ে মোটা চাদর জড়িয়ে রোদ ওঠার অপেক্ষায়। রাঙ্গাপানি ছড়া, রাঙামাটি, ২৩ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৫
পাখির চোখে বাঙালির মিলনমেলার বড় আয়োজন চলছে একুশে বইমেলার। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ২৩ জানুয়ারি
ছবি: জাহিদুল করিম
১২ / ১৫
দল বেঁধে উড়ে যাচ্ছে পরিযায়ী পাখি। কলা বন্যা গ্রাম, রাঙামাটি, ২৩ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৫
জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে খুদে ফুটবলাররা। গোয়ালচামট মহিম ইনস্টিটিউশন মাঠ, ফরিদপুর, ২৩ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৫
বিক্রির জন্য নানা রকমের শাক নিয়ে শহরে এসেছেন এই চাষি। নগরের পুলিশ লাইনস এলাকা, রংপুর, ২৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৫
কুয়াশার মধ্যে ছোট ভাইকে সাইকেলের পেছনে বসিয়ে বিদ্যালয়ে যাচ্ছে এই শিশু শিক্ষার্থী। শেখপাড়া, রংপুর, ২৩ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম