একঝলক (২০ আগস্ট ২০২৫)

১ / ১৮
নীল অপরাজিতার পাপড়িতে বৃষ্টির ফোঁটা। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২০  আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
২ / ১৮
বৃষ্টি ও বন্যার মধ্যে তাঁদের বাড়ি ফেরার পথ এই নৌকা। গোলডাংগি, ফরিদপুর, ২০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৩ / ১৮
বর্ষার পানিতে টইটম্বুর হয়ে আছে বিল-বাঁওড়। এই পানিতে মাছের আনাগোনা বেড়ে যাওয়ায় জাল দিয়ে মাছ ধরছেন জেলেরা। সুলতান খাঁর ডাংগি, ফরিদপুর, ২০ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৮
পাহাড়ি বাজারে বিক্রি হচ্ছে হলুদের ফুল। পাহাড়ে সবজি হিসেবে এ ফুলের কদর বেশি। মারমা বাজার, বান্দরবান, ২০ আগস্ট
ছবি: মংহাইসিং মারমা
৫ / ১৮
উঠানে বসে বাহারি নকশার পাখা তৈরি করছেন এক নারী। মাগুরা তাইড়, শেরপুর, বগুড়া, ২০ আগস্ট
ছবি: সোয়েল রানা
৬ / ১৮
প্রখর রোদে ছাতা মাথায় দিয়ে বেগুনখেতের আগাছা পরিষ্কার করছেন কৃষান–কৃষানিরা। টেংরা মাগুর, বগুড়া, ২০ আগস্ট
ছবি: সোয়েল রানা
৭ / ১৮
মাথায় সারের বস্তা নিয়ে শরতের সকালে জমিতে যাচ্ছেন এই চাষি। শেখপাড়া, রংপুর, ২০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৮
সবজি বাগানের ভেতর গাছে ঘুরে বেড়াচ্ছে গিরগিটি। মাওনা, শ্রীপুর, গাজীপুর, ২০ আগস্ট
ছবি: সাদিক মৃধা
৯ / ১৮
রংপুরের বাজারে এসেছে দেশি জাতের মালটা। পাবলিক লাইব্রেরি মাঠের সামনে, রংপুর, ২০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৮
সকালে ফুটবল খেলায় মেতেছে একদল কিশোর। জিলা স্কুল মাঠ, রংপুর, ২০ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৮
জিনিয়া ফুল গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফোটে। ফুল দীর্ঘসময় সতেজ থাকে বলে বাগান সাজানোর জন্য জনপ্রিয় এ ফুল। মাধবপুর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ২০ আগস্ট
ছবি: আবদুর রহমান
১২ / ১৮
কাদায় ফুটবল খেলায় মেতেছে দুই শিশু। ডলুপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ, বান্দরবান, ২০ আগস্ট
ছবি: মংহাইসিং মারমা
১৩ / ১৮
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সদর হাসপাতাল, বরিশাল, ২০ আগস্ট
ছবি: সাইয়ান
১৪ / ১৮
আমন ধানের চারা জোয়ারের পানিতে পরিষ্কার করে খেতে রোপণের জন্য নিয়ে যাচ্ছেন কৃষকেরা। চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ২০ আগস্ট
ছবি: সাইয়ান
১৫ / ১৮
এই মৌসুমে বাড়ির কাজের পাশাপাশি পাটের আঁশ ছাড়ানোর কাজ করেন গ্রামাঞ্চলের নারীরা। নাজিরপুর, পাবনা, ২০ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৮
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরের জমি দখল করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের নির্মিত বাগানবাড়ি (বাংলো) এস্কেলেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কাউটাইল, কোন্ডা, কেরানীগঞ্জ, ২০ আগস্ট
ছবি: ইকবাল হোসেন
১৭ / ১৮
বুড়িগঙ্গা নদীর পানিতে ধোয়া হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিকের প্লাস্টিক, দূষিত হচ্ছে নদীর পানি। শ্যামপুর, ঢাকা, ২০ আগস্ট
ছবি : তানভীর আহাম্মেদ
১৮ / ১৮
ট্রাফিকের তেজগাঁও জোনে আইন অমান্য করে প্রধান সড়কে চলাচলের দায়ে আটক করা ব্যাটারিচালিত অটোরিকশাগুলো ডাম্পিং করে রাখা হয়। বছিলা ডাম্পিং স্টেশন, ঢাকা, ২০ আগস্ট
ছবি: জাহিদুল করিম