প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি থেকে কম্বল নিয়ে বাড়ি ফিরছেন শীতার্ত মানুষেরা। বোরাম খেলার মাঠ, পোরশা, নওগাঁ, ১ জানুয়ারিছবি: প্রথম আলো
১৩ / ১৮
চরাঞ্চল থেকে জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য ধঞ্চেগাছ সংগ্রহ করে ফিরছেন এই ব্যক্তি। পালডাঙ্গী, ফরিদপুর, ১ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
১৪ / ১৮
শীতের ফুল চন্দ্রমল্লিকা ফুলের বাগানে পরিচর্যা করছেন চাষি। পক্ষীফান্দা, রংপুর, ১ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৮
কাঁকড়া আহরণে দুই মাসের নিষেধাজ্ঞায় সুন্দরবন থেকে লোকালয়ে ফিরে নৌকাগুলো নদীর তীরে বেঁধে রেখেছেন জেলেরা। শাকবাড়িয়া নদীর তীর, কয়রা, খুলনা, ১ জানুয়ারিছবি: ইমতিয়াজ উদ্দীন
১৬ / ১৮
প্লাস্টিকের ভাঙা সামগ্রী পুনর্ব্যবহারযোগ্য (রিসাইকেল) করে আবার নানা ধরনের প্লাস্টিক পণ্য তৈরি করা হবে। বিসিক শিল্পনগরী, বরিশাল, ১ জানুয়ারিছবি: সাইয়ান
১৭ / ১৮
কাপ্তাই হ্রদে জেগে ওঠা চরে শিকার খুঁজে বেড়াচ্ছে সাদা বক। রাঙ্গাপানি, রাঙামাটি, ১ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ১৮
কনকনে ঠান্ডা থেকে নিজেকে রক্ষার জন্য ইটের পিলারের আড়ালে বসে আছে বানরটি। স্বর্গপুর বনভাবনা কেন্দ্র, রাঙামাটি, ১ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা