একঝলক (১৬ ফেব্রুয়ারি ২০২৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
পলাশগাছে ধরেছে থোকায় থোকায় ফুল। বেড়েছে পাখি ও পতঙ্গের আনাগোনা। কেন্দ্রীয় শহীদ মিনার, বরিশাল, ১৬ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
২ / ১৫
গাছে গাছে ধরেছে সাদা তুলা। খেত থেকে নিজের চাষ করা তুলা সংগ্রহ করছেন এক নারী। ঘিলাছড়ি লাঙ্গেলপাড়া, নানিয়ারচর, রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৫
গাছে ফুটেছে শজনের ফুল। ধরেছে শজনেও। প্রতি কেজি শজনে ২০০ টাকায় বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। কাপ্তাই, রাঙামাটি, ১৬ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৫
বিভিন্ন রঙের সুতা দিয়ে বোনা হয় চাকমা নারীদের পোশাক ‘বেইন’। এই পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সুবর্ণা চাকমা। রাজবিলা তঞ্চঙ্গ্যাপাড়া, বান্দরবান, ১৬ ফেব্রুয়ারি
ছবি: মংহাইসিং মারমা
৫ / ১৫
বান্দরবান থেকে সংগ্রহ করা ঝাড়ু ফুল বিক্রির জন্য সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন মৌসুমি বিক্রেতারা। আকারভেদে প্রতি আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। সাতকানিয়া, চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি
ছবি: মামুন মুহাম্মদ
৬ / ১৫
ঝোপের আড়ালে বোনা বাসা থেকে মুখ বের করে আছে মৌটুসি পাখির ছানা। আবু নাসের হাসপাতাল, খুলনা, ১৬ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৫
ইট, পাথর ও বালু দিয়ে তৈরি মাছ ধোয়ার পাত্র পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছেন আসমা বেগম। বাড়ি থেকেই প্রতিটি পাত্র ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করেন তিনি। নাটমরিচাই, শিবগঞ্জ, বগুড়া, ১৬ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৮ / ১৫
কুমিল্লার সদর উপজেলার বিজয়পুর গ্রাম। এখানে সারা বছরই মাটির বিভিন্ন তৈজসপত্র বানানো হয়। এ বছর নতুন করে চায়ের কাপ ও পেয়ালা তৈরি শুরু করেছেন কারিগর ও মালিক তপন পাল। প্রতিটি কাপ ও পেয়ালা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করবেন তিনি। বিজয়পুর, কুমিল্লা, ১৬ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৯ / ১৫
নিজের তৈরি মাটির ব্যাংক বিক্রি করতে বেরিয়েছেন বিসাধু পাল। প্রতিটি ব্যাংক ১০ টাকায় বিক্রি করছেন তিনি। পানাপুকুর, রংপুর, ১৬ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৫
ঘোড়ার গাড়িতে হিমাগারে আলুর বস্তা নিয়ে যাচ্ছেন কৃষকেরা। গঙ্গাচড়া, রংপুর, ১৬ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৫
শীত শেষে এসেছে বসন্ত। গাছের পাতার আড়ালে বসে ডাকছে কোকিল। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৬ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৫
মুকুলে ছেয়ে গেছে আমগাছ। বসন্তের বাতাসে এখন আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ। টিলাগড়, সিলেট, ১৬ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৫
শিকার করা মাছ আহারে ব্যস্ত মাছরাঙা। নাজিরপুর, পাবনা, ১৬ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৫
ইজতেমার ময়দানে মোনাজাতে মগ্ন মুসল্লিরা। ইজতেমা মাঠ, টঙ্গী, গাজীপুর, ১৬ ফেব্রুয়ারি
ছবি: আল-আমিন
১৫ / ১৫
বাঁশ দিয়ে রঙিন ডালা তৈরি করছেন পুষ্প রানী। প্রতিটি ডালা ৫০ টাকায় বিক্রি করেন তিনি। গঙ্গাচড়া, রংপুর, ১৬ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম